somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৬২

০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আপনার সন্তানকে একজন ভালো বিবেকবান মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। যদি বিবেক তৈরি হয়, তখন সে এমনিতেই সঠিক বেঠিক যাচাই করতে পারবে। দিনশেষে, এখন আমরা কারো উপরই আস্থা খুঁজে পাচ্ছি না। তাই সমাজকে বাঁচাতে হলে, দেশকে বাঁচাতে হলে শুরুটা নিজেদের পরিবার থেকেই করতে হবে। আমরা শান্তিময় একটা দেশ চাই, যেখানে হাজারো দুঃখকষ্ট মেনে নিয়ে হাসি মুখে ঘুমাতে যেতে পারি। এতটুকুই আমাদের চাওয়া সরকারের কাছে।

২। এক বাচ্চা তার দাদীর সাথে কথা বলছে:
বাচ্চা : দাদী, আমরা কি সবসময় ৫ জনই থেকে যাবো? তুমি, আমি, আব্বু, আম্মু আর আপু?
দাদী : না, যখন তুমি বিয়ে করবে তখন আমরা ৬ জন হয়ে যাবো
বাচ্চা : তখন আপুর বিয়ে হয়ে গেলে তো আমরা আবার ৫ জন হয়ে যাবো
দাদী : হুম, কিন্তু তোমার যখন বাচ্চা হবে তখন আমরা আবার ৬ জন হয়ে যাবো
বাচ্চা : কিন্তু তারপর তুমি মরে গেলে আমরা আবার ৫ জন হয়ে যাবো
দাদী : নালায়েক ছেলে, চুপ কর... থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দিবো।

৩। মানব সভ্যতার ইতিহাস আসলে দ্বন্দ্বের ইতিহাস। এ দ্বন্দ্ব যেমন চলে সমাজের মধ্যে, তেমনই ব্যক্তি মানুষের নিজের ভিতরেও। সে স্বপ্ন দেখে, স্বপ্নভঙ্গ হয়, তবু আবার স্বপ্ন দেখে। এভাবেই এগোতে থাকে সমাজ, পৃথিবী। অগ্রগতি সরল রেখায় হয় না, থাকে নানা বাঁক, উত্থান, পতন, বিপ্লব, প্রতিবিপ্লব।

৪। মানুষ আপনার সম্পর্কে কথা বলেই যাবে। আপনি সোজা পথে হাঁটলেও কথা শোনাবে আবার বাঁকা পথে হাঁটলেও কথা শোনাবে। তাই মানুষের সকল কথায় কান দিয়ে নিজের সুখ নষ্ট করার কাজটি বুদ্ধিমান মানুষেরা একেবারেই করেন না।

৫। পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো ক্ষমতাবানদের মুখোমুখি দাঁড়িয়ে সত্য কথা বলা।

৬। মানুষ বদলায়। আমিও একদিন বদলে যাবো। পাঞ্জাবী পড়বো। আচকান পড়বো। মুখ ভরতি থাকবে দাড়ি। হাতে থাকবে তসবি। মাথায় সব সময় থাকবে নামাজের টুপি। নামাজ পড়তে পড়তে কপালে দাগ বসে যাবে দুইটা।

সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:০৩
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

×