একটি সহজ সরল কবিতা
০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা, ঢাকা শহরে তেতুল গাছ কোথায় আছে?
ঘুম থেকে উঠার পর-
খুব বড় একটা তেতুল গাছ দেখতে ইচ্ছা করছে
সম্ভবত আজকের দিনটা নিশ্চয়ই একটা বিশেষ দিন
আজ কি বার? কত তারিখ? বাংলা কি মাস চলছে?
বার, তারিখ আর বাংলা মাস সবই জানা যাবে
কিন্তু তেঁতুল গাছ কোথায় পাই!
আমাদের গ্রামে একটা বিশাল তেঁতুল গাছ ছিলো
শশী স্যার তেঁতুল গাছে দোলনা লাগিয়ে দিয়েছিলেন
সেই দোলোনায় গ্রামের সমস্ত ছেলেমেয়েরা দোল খেতো
তারপর একদিন বীনা আপা তেঁতুল গাছটায় ফাঁস নিলেন
এরপর তেঁতুল গাছটার গায়ে দোষ লাগলো
গ্রামে কেউ সেই তেঁতুল গাছটার কাছে যায় না
কেউ কেউ গভীর রাতে তেঁতুল গাছটার দোলনায়
বীণা আপাকে দোল খেতে দেখতে পেয়েছিলেন
মুরুব্বীরা ঠিক করলেন, গাছটা কেটে ফেলতে হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন...
...বাকিটুকু পড়ুন
'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।
ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪

চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই...
...বাকিটুকু পড়ুন
অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।
দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।
ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে...
...বাকিটুকু পড়ুন