
১। অনেক বছর আগের কথা।
দুপুরবেলা হেঁটে হেঁটে যাচ্ছি। হাতে ছিলো চিপসের প্যাকেট। হঠাৎ রাস্তায় একটা পাগলা কুকুর আমাকে তাড়া করল। আমি চোখ মুখ খিচিয়ে আল্লাহগো বলে দিলাম দৌড়। ভয়ে এবং আতঙ্কে অস্থির হয়ে একটা খোলা গেটে দেখে ঢুকে পড়লাম। ততক্ষণে কুকুরটা আমাকে কামড়ে ধরেছে। কিছুতেই ছাড়ছে না। সেই বাড়ির বারান্দায় একটা খুব সুন্দর মেয়ে দাঁড়িয়ে ছিল। আমি আশ্রয়ের জন্য মেয়েটাকে জড়িয়ে ধরলাম। এবং অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কুকুরটা আমাকে কামড়ালো। মেয়েটাকে কামড়ালো। মেয়ের মা আমাদের উদ্বার করতে এলেন, তাকেও কামড়ালো।
২। জগতে চিত্তবিনোদনের অনেক উপাদান আছে।
আপনাকে কর্মে সফল হতে হলে ওই সব থেকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে। আবার ক্লাসরুম ভিত্তিক শিক্ষার দিন শেষ হয়ে গেছে। এখন বাচ্চাদেরও হাতে পৌঁছে গেছে আইপ্যাড, আইফোন। এ যন্ত্রগুলোর মধ্যে রয়েছে সবচেয়ে ভালো শিক্ষক।
৩। এক ছিল রাজা আর এক ছিল রাণী। একদিন তারা মারা গেলো।
কাহিনী শেষ ।
৪। আই লাভ ইউ। আই লাভ ইউ। থ্রি ম্যাজিকাল ওয়ার্ডস। রোমান্টিক মুহূর্ত থেকে শুরু করে সম্পর্কের টানাপড়েন- সব সময়ই কাজে দেয়। তাই কানে কানে একবার বলেই দেখুন না— আই লাভ ইউ। পরিবেশ বদলে যাবে।
৫। কোন কোন কাহিনীতে মেয়েরা মমতাময়ী, কোথাও আবার ছলনাময়ী। কোথাও নির্যাতিতা, কোথাও প্রতিবাদী। মেয়েরা কেমন হয়? মেয়েরা এমনই হয়। মেয়েরা মানুষই হয়। খুব নিগূঢ় এই সত্যটাই খুব দক্ষ হাতে তুলে ধরেছিলেন একজন চিন্তাশীল লেখক।
৬। কেউ আছে সম্রাটকে নিয়ে, কেউ আছে জি কে শামীমকে নিয়ে, আর কেউ পাপিয়াকে নিয়ে অথবা জিকেজির আরিফ বা রিজেন্টের শাহেদকে নিয়ে। কিন্তু আমার এতদিকে মাথাব্যথা নাই, আমি আছি এনামুল-রূপন এই দুই ভাইকে নিয়ে। মানুষ টাকাকে কত ভালোবাসে, এই দুই ভাইকে দেখলেই বুঝতে পারবে নিঃসন্দেহে। কি পরিমাণ টাকার প্রতি ফ্যাসিনেশন থাকলে থরে থরে এরা টাকার বান্ডিল রাখতে পারে, যা নিউজে না দেখলে আমার আপনার মত কেউ কল্পনাও করতে পারবে না।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



