somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৬৬

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। এক লোক পানিতে ডুবে যাচ্ছিল।
জানে না সে সাঁতার। সে অনেক্ষন চিৎকার করল কিন্তু আশেপাশে কেউ ছিল না তাকে বাঁচানোর মত। পানিতে খাবি খেতে খেতে তার হাতে একটা মাছ ধরা পড়ল। সে মাছটাকে জোরে ডাঙ্গার দিয়ে ছুঁড়ে মেরে বলল, "আমি তো সাঁতার জানি না রে, তাই নিজের জীবন বাঁচাতে পারলাম না। কিন্তু তোকে মরতে দিব না, তুই অন্তত নিজের জীবনটা বাঁচা!

২। কেউ হয়তো চায়, উনার ড্রইংরুমে একটা হরিণের কাটামুণ্ডু শিং উঁচিয়ে ভয় দেখাক। আমি চাই, আমার ড্রইংরুমে একসেট রবীন্দ্রনাথ থাকুক।

৩। তোমাকে নিয়ে যে ছোটখাটো তামাশা করেছি ক্ষমা করো হে বিধাতা, আমাকে নিয়ে যে তোমার বিরাট ঠাট্রা ক্ষমা করে দেবো আমিও তা।

৪। সমস্ত পৃথিবী আজ স্বার্থের বেড়াজালে বন্দি। সমাজ ভাববাদের অন্ধকারে নিমর্জ্জিত। আলোর একান্ত অভাব। শুধু নক্ষত্রের আলোয় পৃথিবী আলোকিত হয় না,জ্ঞানের আলোরও প্রয়োজন আছে।

৫। একটা বট গাছের তলায় দুইটা লোক বসে ছিলো। একজন অন্ধ আর একজন বোবা। প্রশ্ন হলো ওই গাছ থেকে একটা আম পড়লে কে আগে পাবে?

৬। বুদ্ধিজীবি হতে হলে টকশো করতে হয়। বেশ কয়েকটা টকশো করতে পারলেই আপনি ব্যপক পরিচিতি পাবেন, সবচেয়ে বড় কথা আপনি বুদ্ধিজীবি হয়ে যাবেন। যদি কোনো চ্যানেল আপনাকে না ডাকে তাহলে টাকা দিবেন। বাপ বাপ করে আপনাকে ডাকবে।

৭। ভালোয় ভালোয় ভালো হয়ে যান। আপনি কোন দল করেন বা কতো বড় পদে থেকে কোন দায়িত্ব পালন করে দেশ ও মানুষকে উদ্ধার করছেন তা দেখার টাইম নাই। যতো অর্থ দুর্নীতি করে যতোজন ধনী হয়েছেন, তাও ফিরিয়ে দেন দেশ ও মানুষকে। নয়তো ভোগ করে যেতে পারবেন না। আপনাদের ভোগ করতে দেয়া হবে না।
আমরা কে কোন দলকে সাপোর্ট করি সেটা বিবেচ্য নয়।বিবেচ্য বিষয় হলো দেশকে এই মুহূর্তে দুর্নীতি ও রাহু মুক্ত করতে হলে মাননীয় প্রধান মন্ত্রীকে সহযোগিতা করতে হবে।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৮
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×