
১। যে একা সে'ই সামান্য। একা ভালো থাকা যায় না। কাজেই সবাইকে নিয়ে ভালো থাকতে শিখুন। তবে, দুশ্চিন্তা, দুঃখবোধ, মানসিক ও শারীরিক কষ্টের তীব্র যাতনা আমাদের জীবনেরই অংশ। এগুলোকে মেনে নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে।
২। আমাদের মনটা আসলে একটা বেলুনের মতো। যদি তাতে হাওয়া না ভরো, সেটা চুপসে ছোট্ট হয়ে থাকে। কিন্তু যত হাওয়া ভরবে, বেলুনটা ততই বড় হতে থাকবে।
৩। মানুষ অর্থাৎ যাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক, ন্যায়, অন্যায় বুঝার ক্ষমতা আছে তাকে বলে মানুষ। আরবের বরর্বর যুগে, যেখানে কন্যা শিশু জন্ম নিলে জীবন্ত কবর দেয়া হত। বিনা বিচারে হত্যা করা হত,মানুষের মুল্যবোধ ছিলো না মানুষের মাঝে।
৪। গত এক যুগে কত লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে সে হিসাব কারো কাছে আছে?
৫। হঠাৎ হঠাৎ শাহেদ, সাবরিনা, পাপিয়া, জেকেজির ফারুক চৌধুরীদের মত কিছু লোকের মুখোশ উন্মোচন হয়, কিছুদিন আন্দোলনের নামে, ব্লগ, ফেসবুকে লেখালেখি, বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন, টকসোর ঝড় উঠতে থাকে, কিন্তু যেসব রাজনীতিবিদদের আশ্রয়-প্রশ্রয়ে এদের মত লোকরা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তারা আড়ালেই থেকে যায় এবং নতুন করে নতুন উদ্যমে আবার শাহেদ, সাবরিনা, ফারুক চৌধুরী, পাপিয়াদের মত কাউকে তৈরি করতে উৎসাহ জুগিয়ে যায়।
সাবরিনারে পুলিশ ধরলো, সাহেদরে পুলিশ খুজতাছে, সাহেদ ও সাবরিনা তৈরির কারিগর ও কারখানা কিন্তু রয়ে গেছে।
৬। গত চব্বিশ ঘন্টায় করোনায় ৩৯ জন মারা গেছেন।
মোট মৃত ২৩৯১, আক্রান্ত ১৮৬৮৯৪ এবং সুস্থ ৯৮৩১৭ জন।
৭। স্ত্রী : শোন, ডাক্তার বলেছে, আমার অনেক রেস্ট দরকার, বিনোদন দরকার। তাহলে আমার স্বাস্থ্য ভালো হবে।
স্বামী : আর কী বলেছেন?
স্ত্রী : তিনি আরও বলেছেন, আমাকে সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যেতে। দামি দামি রেস্টুরেন্টে খাওয়াতে। মুভি দেখতে নিয়ে যেতে। এমনকি শপিংয়ে নিয়ে যেতে। তো - আমরা প্রথমে কই যাবো?
স্বামী : আরেক ডাক্তারের কাছে।
৮। যে দেশের মানুষ যত জটিল সরকারকে তার চেয়ে বেশি জটিল হতে হয়। নইলে দেশ চালানো যায় না। তাই আমলাতন্ত্র এতো জটিল।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



