
১। একটা চরম দুর্নীতিবাজ আর চোর রাষ্ট্র হচ্ছে আমার প্রিয় স্বদেশ...স্যরি টু সে।
২। বাটপার সাহেদ হয়তো বছর দুই পরেই নিজের ফেসবুকে এই ছবি দিয়ে ক্যাপশন লিখবে - হলিউডের 'অপারেশন' মুভিতে অভিনয়ের ফাঁকে তোলা ছবি! এই মহাবাটপার দিয়ে সব সম্ভব।
৩। সাহেদ হলো চাদ। তার নিজস্ব কোনো আলো নাই। অন্যের আলোয় সে জোছনা বিলাত কয়দিন আগেও। আজ সে কলঙ্কে ভরা। সাহেদকে গ্রেপ্তার না করলেও কিন্তু চলত। সে তো আর কিছু করতে পারবে না। বরং সে যাদের সহযোগিতায় এসব করছে তাদের গ্রেপ্তার করলে আর কেউ সাহেদ হইতে পারত না।
৪। সাহেদ, সাবরিনা দের গ্রেফতার করে কোনো ফায়দা নাই, যদিনা ওদের নেপথ্যে যে সকল সরকার-প্রশাসনের সুবিধাবাদী আছে তাদের চিহ্নিত করা না হয়। এই রকম সাহেদ-সাবরিনা অতীতে ও অনেক জন্ম হইছে, ভবিষ্যতেও হবে। কেননা আজব এই দেশে সরকার-প্রশাসনের নেপথ্যের নায়কদের কিছুই হয় না।
৫। তিনি নৌকায় করে পালিয়ে বাঁচতে চেয়েছিলেন। যেই নৌকায় চড়ে দেশ এসেছিল সেই নৌকা যে এই কাজে ব্যবহৃত হচ্ছে আজকাল কাণ্ডারীরা কি তা জানে?
৬। টকশোর আয়োজক আলোচকদের এক কথায় বলা হয় "টকমারানী"। এদের মুল কাজ, ১) সমালোচনা, ২) পরনিন্দা, ৩) পরচর্চা, ৪) গীবত।
৭। সর্বোচ্ছ ৬ মাস জেলে থাকবেন জামাই আদরে, নতুন আরেকটা ঘটনা নিয়া তোলপাড় শুরু হলে তিনি উপর মহলের আশির্বাদে জামিন পেয়ে যাবে, এটাই বাংলা দেশের প্রেক্ষাপট!
৮। চোরের খনি পেয়ে মুজিব গর্জে ওঠে
তার কম্বল কে নিয়েছে, সামনে ছুটে-
তার কন্যাও বলে এমন, হায়রে স্বদেশ
এই বেদনা কার কাছে আজ করিরে পেশ!
৯। লোভ খুব সাংঘাতিক জিনিস। দুনিয়া আখিরাত সব গেলো। এত মানুষের অভিশাপ আল্লাহ্ কি সহজে ক্ষমা করে দেবেন?
১০। দেশে এখনও যেসব সাহেদরা আছেন! সময় থাকতে মানুষ হন!! নইলে অন্তত বোরখাটা ভালভাবে পড়ার অনুশীলন করেন! আর সীমান্তের ফাকফোকরগুলো ভালভাবে চিনে রাখেন!
১১। জাতির চোখে ছলনার বোরকা পরিয়ে, সাহেদ বাটপার বারমাসি পেট বানিয়েছিলো। অব শেষে নিজেও বোরকা পরলো!এইবার ওর পালিতো আব্বাদের বোরকা খুলবে?
১২। চ্যানেল ওয়ালারা বলবেন কি প্রতারক সাহেদ কোন গুণে টক শোতে অংশ গ্রহণের এত সুযোগ পেত?
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



