somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রতিটা মুহুর্ত আল্লাহকে স্মরণ করতে হবে

১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি বাসার জন্য প্রায়'ই আনার কিনি।
এই আনার ফ্রিজে দিনের পর দিন থাকে। কেউ ধরেও দেখে না। বাসার কেউ আনার ছিলে খাওয়ার মতো ধৈর্য নেই। যেহেতু আমি টাকা দিয়ে কিনেছি, আমার মায়া লাগে। শেষে আমি নিজে আনার ছিলে বাটি ভরতি করি। তখন বাসার সবাই মুহূর্তের মধ্যে আনার খেয়ে শেষ করে ফেলে। এই ঘটনা প্রতিমাসেই ঘটে। আমার আনার ছিলতে অনেক সময় লাগে। আমি খুব ধীরে ধীরে, খুব যত্ন নিয়ে আনারের প্রতিটা দানা সংগ্রহ করি। কি সুন্দর করেই না একটার পর একটা দানা সাজানো! সৃষ্টিকর্তার উপর মুগ্ধতায় মন ভরে যায়।

সুরভি ডাব খুব পছন্দ করে।
দুই একদিন পরপর'ই সুরভির জন্য ডাব বাসায় আনি। ডাব বয়ে বাসা পর্যন্ত আনা খুব ঝামেলার ব্যাপার। তবু সুরভি খায় তাই এতটুকু কষ্ট আমি করি। বেচারা তো আমার জন্য সারা দিনই নানান কষ্ট করে। সেদিন রান্না করতে গিয়ে গরম তেলের ফোটা এসে হাতের অনেকখানি জাগায় পুড়ে গেছে। ডাব ব্যাপারটা আমার কাছে বড় অদ্ভুত লাগে! ভিতরে পানি। যে পানি খেলে মন জুড়িয়ে যায়। কিভাবে ঢুকে ডাবের ভিতর পানি? সেই ডাব একসময় নারকেল হয়। আসলে প্রভুর লীলা বুঝা আমাদের পক্ষে সম্ভব না। শুকরিয়া জানাই।

একটা গরু।
সে সারাদিন মাঠে ঘাটে থাকে। তার প্রিয় খাবার হলো ঘাস। একবার ভেবে দেখুন, চিন্তা করে দেখুন- সে কিভাবে দুধ দেয়? প্রতিদিন দুধ দেয়। কিভাবে দুধ তৈরি হয়? তার প্রক্রিয়াটা কি, একবার ভাবুন? এই দুধ আমরা খাই। কত না উপকার পাই গরুর খাঁটি দুধ থেকে! কাজেই মহান প্রভুর কোনো নেয়ামতকে অস্বীকার করার কোনো উপায় নাই। বারবার, প্রতিনিয়ত তার শুকরিয়া আদায় করা উচিত আমাদের। আল্লাহর হিসাব একেবার নিখুঁত। তাই সব সময় নামাজ পড়ে আল্লাহর দয়া কামনা করা উচিত। এছাড়া আমাদের আর কোনো পথ নেই।

একজন নারীর বিয়ে হয়।
তারপর তার বাচ্চা হয়। এবং তখন তার বুকে দুধ আসে। এই দুধ খেয়ে শিশু বেঁচে থাকে। টানা ছয়মাস সে বুকের দুধ খেয়ে বেঁচে থাকে। তার আর অন্য খাবারের প্রয়োজন হয় না। মায়ের বুকের দুধের গুনের শেষ নেই। নতুন শিশুকে আপনি ভাত খাওয়াতে পারবেন না। স্যুপ খাওয়াতে পারবেন। মহান আল্লাহ স্বয়ং শিশুর খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। কখনও কি ভেবে দেখেছেন 'ব্যাপারটা' কতখানি অলৌকিক? কাজেই আল্লাহর হিসাব অনেক সূক্ষ্ম। আল্লাহ প্রদত্ত এমন তৈরি খাবার, যা শিশু সহজেই হজম করতে পারে এবং সহজেই শিশুর দেহ বৃদ্ধিতে সহায়ক। পবিত্র কোরআনে বলা হয়েছে, দুই বছর শিশুকে দুধ পান করাতে।

একটা কাক আকাশে উড়তে উড়তে দেখতে পায় রাস্তায় কে বা কারা যেন ময়লা ফেলে রেখেছে। কাক তা দেখে মহা খুশি। পেট ভরে খায়, আবার বাসায়ও নিয়ে বাচ্চাদের জন্য। কিন্তু কাক একবারও ভাবলো না তার চলার পথে কে খাবার ফেলে রেখে দিয়েছে। ঠিক এই ভাবে মানূষও ভাবে না। অথচ মানুষকে ভাবার জন্য আল্লাহ জ্ঞান দিয়েছেন। মানুষ আনার খাচ্ছে, ডাব খাচ্ছে, তাল খাচ্ছে। সব খাচ্ছে। খেয়ে খেয়ে শেষ করে ফেলছে সব। কাকের না হয় জ্ঞান বুদ্ধি নাই। কিন্তু আল্লাহ মানূষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন। মানুষ ভাবে না। ভাবতে চায় না। চিন্তা করে না। শুকরিয়া আদায় করে না। এটা ঠিক না। আল্লাহ বলেছেন, "অতএব, হে জ্বীন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?" অস্বীকার করার প্রশ্নই আসে না।

আপনার যা কিছু দরকার সবার আগে নামাজ পড়ে, আল্লাহর কাছে চাইবেন। তিনি ব্যবস্থা করে দিবেন উছিলার মাধ্যমে। বিশ্বাস করুন তিনি দেন। মন থেকে চান, তিনি অবশ্যই দিবেন। আমাকে দিয়েছেন। আমি মনে প্রানে, বিপদে আপদে নিজের অজান্তেই আল্লাহকে ডাকতে থাকি। অটোমেটিক আল্লাহর নাম জপ করতে থাকি। একটা ভুল করলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই। রাতে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহকে স্মরন করি আবার সকালে ঘুম থেকে উঠেই আল্লাহকে স্মরন করি। সময় সুযোগ পেলেই প্রতিটা মুসলমানের উচিত আল্লাহর প্রশংসা করা।
হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, আমাদের ক্ষমা করে দাও। তোমার রহমত থেকে আমাদের নিরাশ করো না। আল্লাহ বলেন, "তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব!"
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৩০
২৫টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×