somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ধৈর্য্যের পরীক্ষা

১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক রাজা তার সৈন্যদের নিয়ে নদীতে গোছল করতে গেল!
ওখানে কিছু মেয়ে আগে থেকেই স্নান করছিলো। রাজা ও সৈন্যদের আসতে দেখে মেয়েগুলো নদী থেকে উঠে দ্রুত চলে যেতে লাগলো। ওদের মধ্যে একটি মেয়েকে রাজার খুব পছন্দ হয়! খুব। মেয়েটা দারুন সুন্দরী।

রাজা তার প্রাসাদে ফিরে গেল।
কিন্তু রাজার চোখের সামনে বার বার সেই মেয়েটির মুখ ভেসে উঠছিলো। তার মন কোনো কাজে বসছিলো না। রাত হল। রাজা ঘুমালেন না। সারারাত রাজা সেই মেয়েটির কথা চিন্তা করলেন। মেয়েটার কথা চিন্তা করতে রাজার খুব ভালো লাগছিলো। সকালে রাজা তার সৈন্যদের আদেশ দিলেন 'যাও খোঁজ নাও ওই মেয়েটি কোথায় থাকে'। সৈন্যরা মেয়েটার খোঁজ নিলো। সেই মেয়েটির বাবা ছিল একজন দরিদ্র কামার।

রাজা কামারকে প্রাসাদে ডেকে পাঠালেন।
সাত দিন পার হয়ে যাওয়ার পরও কামার রাজার প্রাসাদে এলো না। রাজা দ্বিতীয় বার ডেকে পাঠালেন। এবার ১৪ দিন পার হয়ে গেল। কামার এলো না। রাজা মনে মনে ভাবলেন সামান্য কামারের এত তেজ কিসের? রাজার ডাককে অগ্রাহ্য করে! রাজা প্রচন্ড রেগে গেলেন। মনে মনে কামারকে কুৎসিত দু'টা গালি দিলেন।

রাজা কামারকে গ্রেফতার করে ধরে নিয়ে আসার জন্য সৈন্য পাঠালেন।
যখন সৈন্যরা কামারের বাড়িতে পৌছালো তখন দেখল বাড়িতে তালা লাগানো। ঘরে কেউ নেই। সৈন্যরা ফিরে এসে রাজাকে জানালেন কামার এবং তার কন্যা পালিয়েছে। রাজা সৈন্যদের হুকুম দিলেন কামার আর তার মেয়েকে খোঁজার জন্য। সৈন্যরা কামার আর তার মেয়েকে সব জায়গা খুঁজলো কিন্তু কোথাও পেলো না।

তারপর সারারাত না ঘুমিয়ে রাজা একটি উপায় বের করলেন।
আর ঘোষনা করলেন, যে কামার আর তার কন্যাকে খুঁজে বের করতে পারবে তাকে এক কেজি স্বর্ন দেওয়া হবে এবং এক শ' বিঘা জমি দেওয়া হবে।
এক সপ্তাহ পার হয়ে গেল। তবুও কামার আর তার মেয়ের খোঁজ মিলল না। রাজা আবার ঘোষনা করলেন, যে কামার আর তার মেয়েকে খুঁজে বের করবে তাকে অর্ধেক সাম্রাজ্য লিখে দেব।

আরও এক সপ্তাহ পার হয়ে গেল।
তবুও কামার আর তার মেয়ের খোঁজ মিলল না। এই করে এক মাস পার হয়ে গেল তবুও কামার আর তার মেয়ের খোঁজ মিলল না। রাজার মেজাজ প্রচন্ড খারাপ হলো। রাজা রাগ করে দাড়ি কামানো বন্ধ করে দিলেন। এবং সকালে এবং দুপুরে খান না। রাজার এক সৈন্য বুদ্ধি দিলো রাজাকে। সেই বুদ্ধি অনুযায়ী রাজা ঘোষনা করলেন, কামার আর তার মেয়েকে যদি না পাওয়া যায় তাহলে তিনি গোটা রাজ্যের সমস্ত লোককে শাস্তি দেবেন। তবুও কামার আর তার মেয়ের খোঁজ মিলল না। অবশেষে তিনি প্রতিবেশী রাজ্যের রাজাদের কাছে সাহায্য চাইলেন।

তারাও তাদের রাজ্যে কামার আর তার মেয়েকে খুঁজলেন।
তবুও কামার আর তার মেয়ের খোঁজ মিলল না। রাজা উদাস হয়ে গেলেন। মদ খেতে শুরু করলেন। একদিন রাজা একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে সেই নদীটি দেখলেন আর স্বপ্নেই ছুটে গেলেন সেই নদীটির কাছে। কিন্তু ওখানেও কেউ ছিল না। উদাস হয়ে যখন পিছনে ঘুরলেন, তখন একটি সাধু বাবাকে দেখতে পেলেন। তিনি নদীর পাশে একটি ছোট্ট ঘরের দিকে ইশারা করলেন। এবং বললেন, "তুমি যাকে খোঁজ করছো সে ওখানেই আছে"।

সেই মুহুর্তে রাজার ঘুম ভেঙে যায় এবং তার সৈন্যদের নিয়ে সেই নদীর কাছে গেলেন। সেখানে স্বপ্নের সেই ঘরটি দেখতে পেলেন। রাজা বড় খুশি হলেন। এবং যখন ঘরে প্রবেশ করলেন তখন একটি মেয়ে এবং একটি বৃদ্ধ লোককে দেখতে পেলেন। কিন্তু সেই মেয়েটি দেখতে খারাপ ছিল। আর ওর বাবা ছিল ভিখারি। কামার নয়।

এক বছর হয়ে গেল!
কামার আর তার মেয়ের খোঁজ মিলল না! এবং সবশেষে রাজা রেগে গিয়ে তার সৈন্যদের বাদ দিয়ে দিলেন। আর কেসটা CBI এর হাতে দিলেন। তবুও কামার আর তার মেয়ের খোঁজ মিলল না। অবশেষে রাজা তার সৈন্যদের, প্রতিবেশী রাজ্যের আর CBI- এর কামার আর তার মেয়েকে খুজতে ব্যর্থ হয়। এবং তাদের সময় নষ্ট হল, যেমন এই পোস্ট পড়াতে আপনারও সময় নষ্ট হয়েছে। রাগ করবেন না প্লিজ।
আমার সাথেও এমনটি হয়ে ছিল! আমার সময়ও নষ্ট হয়েছিলো। তাই আমি আপনাদের সময় নষ্ট করলাম। আপনার ইচ্ছা হলে অন্য কারো সময় নষ্ট করতে পারেন। প্রতিশোধ নিন।

কামার আর তার সুন্দরী কন্যাকে খুঁজে পেলে জানাবেন কিন্তুু!
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৩১
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×