
১। হেমিংওয়ে বলতেন, তুমি চোখ দিয়ে যা দেখো, ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করো, আঙুল দিয়ে যা স্পর্শ করো তার সবটুকুই পাঠক পাঠিকাকে দিবে, এমনভাবে দিবে যেন কিছুই বাদ না থাকে।
২। একটি শিশু জিজ্ঞেস করলো, “ঘাস কী?” একমুঠো ঘাস তার হাতে।
কী উত্তর দেবো আমি শিশুটিকে?
৩। একটি কথা বলি 'একজন মানুষের শৃষ্ট একটি ভূল তার তিনটি প্রজন্মকে ভোগায়। তার প্রজন্ম, পূর্ববর্তী প্রজন্ম ও পরবর্তী প্রজন্ম'।
আপনাদের বলছি। যুব সমাজ কে বলছি। জন্মই আমর আজন্মের পাপ এই কথাটি যেন আপনা বোন, ভাই, ভবিষ্যৎ প্রজন্ম কেউই বলতে না পারে, শুধু মাত্র আপনার ভুলের কারনে।
তাই যা লিখবেন বুঝে লিখবেন।
৪। বিজ্ঞানী হলেই যে আবিষ্কার করতে হবে এমন কোন কথা নেই। পৃথিবীতে বহু বিজ্ঞানী আছেন যারা সারা জীবন গবেষণা করে গেছেন কিন্তু আবিষ্কার করেনি ঐভাবে। তাদের কাজ হচ্ছে সত্য নিয়ে গবেষণা করা, সত্য উন্মোচন করে প্রকৃতির রহস্য ভেদ করা।
৫। আমি হয়ত রাজকুমার নই, কিন্তু আমার বউটা নিশ্চয়ই রাজকুমারীর মতো হবে। আর একজন সত্যিকারী পুরুষের ভাবনাঃ- আমার বউ হয়তো রাজকুমারীর মতো নাও হতে পারে, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতই রাখব।
৬। ভ্রু প্লাক করা হারাম!
আপনার মা, বোন, স্ত্রী এবং প্রেমিকা কে জাহান্নাম এর আজাব থেকে রক্ষা করুন
৭। ইরানী মুভিগুলো দেখার পর মানবিক দিক দিয়ে খুব তাড়িত হই। তাড়িত হতে ভালো লাগে। আজ দেখলাম- 'The White Balloon' । এটা ১৯৯৫ সালের ইরানী ড্রামা মুভি । পরিচালনা করেছেন জাফর পানাহি। মুভির গল্প যেমন তেমন কিন্তু বাচ্চা দুইটার অভিনয় একদম চোখে লেগে থাকার মতো।
কাহিনি এই রকমঃ বাচ্চা মেয়েটি মায়ের হাত-পা ধরে তাকে একটা গোল্ড ফিশ কিনে দেবার জন্য। অভাবী মায়েদের মতো এই মা ও তার শিশুর আবদার পাশ কেটে যায়। কিন্তু মাকে অনেক কষ্টে পটিয়ে মেয়েটার বড় ভাই তাকে মাছে কেনার টাকা এনে দেয়। একটা ৫০০ টাকার নোট দেওয়া হয়, মাছের মুল্যবাবদ ১০০ টাকা রেখে তাকে বাকি টাকা ফেরত দিতে বলা হয়। বারবার স্মরন করিয়ে দেওয়া হয়, তার টাকা যেন না হারায়। কিন্তু মেয়েটা হারিয়ে ফেলে টাকা, আবার খুজেও পায়। মুল গল্প এই।
আজ দেখব- About Elly। এটাও ইরানী মুভি।
৮। যে মানুষ সব সময় নিজের প্রশংসা শোনে। সে কখনো জানতে পারে না, তার অযোগ্যতাগুলো কী কী?
৯। যে ছেলেরা ইনবক্সে প্রেমিকার কাছে ন্যুড চায়, সেইসব ছেলেরা ব্রেকাপ হইলে ন্যুড ছড়ায় দিতে চাওয়ার মত ইতর হবে, এটাই সত্য।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



