সিগারেট
২২ শে জুলাই, ২০২০ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই সুন্দর করে সিগারেট খেতে পারে না
অনেকে জানেই না, সিগারেট খাওয়াটা একটা শিল্প
কিভাবে সিগারেট ধরানো হচ্ছে সেটার উপর
এই শিল্পের ভারসাম্য নির্ভর করে।
আমার বাপজান খুব সুন্দর করে সিগারেট খেতেন
এত সুন্দর করে আমি কাউকে সিগারেট খেতে দেখি নি
আব্বা'র সিগারেট খাওয়ার স্টাইল দেখলেই মনে হতো-
সিগারেট খাওয়া একটা আর্ট
আমি আমার বাপ কে দেখেই সিগারেট খাওয়া শিখেছি।
ডান হাতের দুই আঙ্গুলের ফাঁকে সুন্দর করে
সিগারেট আটকিয়ে রাখাটা চমৎকার ব্যাপার,
সিগারেটের ছাই ফেলার মধ্যেও সৌন্দর্য আছে
তবে সিগারেটে লম্বা টান দিয়ে,
ধোঁয়া ছাড়াটা সবচেয়ে উপভোগ্য।
সিগারেট খেলে ঠোঁট কালো হয়ে যায়
প্রেমিকারা কালো ঠোটেঁ চুমু দিতে চায় না
তাই আজকাল অনেক পুলাপান সিগারেটের ফিল্টারে
একটা ক্যাপ লাগিয়ে নেয়।
সব সিগারেটের স্বাদ এক রকম হয় না
গোল্ডলিফ আর বেনসনের ফিলিংস আলাদা
দরিদ্র লোকেরা খায় ডার্বি, নেভি কিংবা
এক টাকা, দুই টাকা দামের কোনো সিগারেট।
সিগারেটের গরীব ভার্সন বিড়ি
গ্রামে গঞ্জে বিড়ির প্রচলন বেশি হলেও
শহরের লোকেরা মাঝে মাঝে
ভাব দেখানোর জন্য বিড়ি খায়।
গ্রামে গঞ্জে কৃষকেরা লুঙ্গি পড়ে থাকে
লুঙ্গির কোনো পকেট থাকে না,
তাই কৃষকেরা কানে বিড়ি গুজে রাখে
শহরের মানুষ কেউ কেউ কৃষক স্টাইলে
কানে সিগারেট গুজে রেখে কৃষকদের সম্মান দেখায়।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০২০ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুন
যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ...
...বাকিটুকু পড়ুন
কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুন