
১। গাছ লাগাতে হবে। প্রচুর গাছ লাগাতে হবে। সারা পৃথিবী গাছ দিয়ে ভরে ফেলতে হবে। অন্য কোনো উপায় নেই।
২। ডিম যে উপকারী জিনিস জানতাম কিন্তু এটা যে এত উপকারী জানতাম না। পুষ্টিবিদদের দুটি পছন্দের খাদ্য হলো ডিম আর দুধ। পুষ্টিবিদগণ ডিমকে দুধের চেয়ে এগিয়ে রাখেন এই বিবেচনায় যে দুধে ভেজাল দেয়া গেলেও ডিমে সচারচর ভেজাল দেয়া সম্ভব নয়।
৩। একজন ওয়েস্টার্ন লেখকের নাম লুই লামুর। তিনি একজন বিশ্ববিখ্যাত লেখক। জীবনে তিনি উপন্যাস লিখেছিলেন ৩৫০টি। পুরস্কার পেয়েছেন অসংখ্য। তার লেখা অনুকরণ করে বাংলাদেশে সৃষ্টি হয়েছে ওয়েস্টার্ন সিরিজ। নানা ভাষায় তার লেখা অনূদিত হয়েছে। শুনবেন তার প্রথম জীবনের কাহিনী? তার প্রথম উপন্যাস তিনশো প্রকাশক ফিরিয়ে দিয়েছিলেন। আমরা হলে লেখালেখি অনেক আগেই ছেড়ে দিতাম। কিন্তু তিনি তা করেননি। নিজ লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তাই তিনি সফল হয়েছিলেন।
৪। তখন সোনিয়া ছিল বড়লোকের বখে যাওয়া সুন্দরী মেয়ে। রাস্তায় দাড়িয়ে আমার সাথে চা খেত, স্লেইয়িং করতো, রাজনীতি করতো, খুব আড্ডা দিতে পছন্দ করতো এবং আমার জীবনে দেখা প্রথম সিগারেট খাওয়া মেয়ে। চার বছর আগের সোনিয়ার সাথে এখন সোনিয়ার আকাশ পাতাল তফাত। সোনিয়া এখন আইনের ছাত্রী, দিনরাত বই নিয়ে পড়ে থাকে, নামাজ পড়ে।
৫। একটি ছেলে একদিন নির্জন একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে পথের ধারে একটি খালি বোতল পরে থাকতে দেখল। তারপর বোতলে মারল এক লাথি।
'হু হু হা হা হা' করে বিরাট আকৃতি এক জ্বীন বোতল থেকে বেরিয়ে এসে বলল, 'আমি জ্বীন। ৫০০ বছর ধরে এই বোতলের মধ্যে আছি, বল তোর কি চাই?'
ছেলেটি প্রথমে ঘাবরে গেলেও, জ্বীনের কথা শুনে তো ভীষণ খুশী।
৬। দোকানে এক টাকায় একটি চকলেট বিক্রি হয়। প্রতি তিনটি খালি প্যাকেট এর জন্য একটি চকলেট ফ্রী!
যদি আপনার কাছে পনের টাকা থাকে তবে সব মিলিয়ে আপনি মোট কয়টি চকলেট পাবেন?
৭। মেয়েরা হাজবেন্ডের সাথে ঝগড়া করে আধ-ঘন্টার মধ্যে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যেতে পারে।
কিন্তু কোথাও বেড়াতে যাওয়ার কথা থাকলে সাত দিনেও তারা তাদের ব্যাগ গুছিয়ে শেষ করতে পারে না!
৮। দুপুরের স্বপ্ন কি সত্য হয়?
ভাস্কো দা গামাকে স্বপ্নে দেখলাম। একেবারে স্পষ্ট। বন্দরে বিরাট এক জাহাজের ব্যলকনিতে দাড়িয়ে আছে। তার একহাতে তলোয়ার, অন্যহাতে বার্গার। আমার দিকে তাকিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে পর্তুগিজ ভাষায় কী যেন বলছেন।
৯। তাইয়্যেবা'র কোনো চিন্তা ভাবনা নেই। সে বেশ আছে। খাচ্ছে, ঘুমাচ্ছে, খেলছে। ইদানিং সে আম খাওয়া শিখেছে। আমের চেয়ে আমের আটি তার বেশি পছন্দ!

১০। আমার ধারনা, অক্টোবর থেকে করোনার প্রকোপ কমতে শুরু করবে। ডিসেম্বরে পুরো বিদায়। যদিও পৃথিবীতে কোনো রোগ এলে কখনই পুরোপুরি বিদায় নেয় না। তবে এত ভয়ের কিছু থাকবে না।
সবচেয়ে বড় কথা আগস্টে করোনার ভ্যাকসিন এসে যাবে। রাশিয়া, ব্রাজিল এবং ভারত একই সাথে।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




