
১। একটির পর একটি রাত পার করে নিশ্চিত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। এমনকি পৃথিবী সূর্যের চারদিকে যে গতিতে ঘুরছে তারচে অধিক গতি আমার মৃত্যুর দিকে।
২। ১৯৭১ সালে যখন ভারতে বসে তিনি যখন মুক্তিযুদ্ধ এবং দেশের শাসনকার্য নিয়ে ব্যস্ত, তখনকার ঘটনা ।
On Time অফিসে এসে তাজউদ্দিন দেখলেন, তাঁর পিয়ন তখনো আসেনি। তিনি থিয়েটার রোডের পিয়নের সেই বাসায় চলে গেলেন। এদিকে তাঁর অন্য এক কর্মচারী অফিসে এসে, তাঁকে না পেয়ে সেই পিয়নের বাসায় গেলেন। গিয়ে দেখেন, বাসায় আর কেউ নেই, শুধু প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব জ্বরে আক্রান্ত পিয়নের মাথায় বদনা দিয়ে পানি ঢালছেন।
৩। সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য গাছ লাগানো ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আমি যখন গ্রামে ফিরে যাব, ঠিক চাষী হয়ে যাবো। গাছের পর গাছ লাগাবো। সবুজে সবুজ করে দেবো চারধার।
৪। এলিজি এবং মৃত্যু এলিজি শব্দটার মানে কী কেউ জানেন?
৫। ধর্মকে একেবারে নির্মূল করতে না পারলে এই পৃথিবীর মানুষের মুক্তি নেই।
৬। কে আমাকে শিখিয়ে দেবে, কী করে একজন শত্রুকেও নিঃশর্তে ক্ষমা করা যায়?
৭। "স্যার একটা ফুল নেন, একটা ফুল নেন স্যার"। গাড়ির ভিতর থেকে কোনও সাড়াশব্দ নেই।
৮। আমরা একটি সুন্দর বাসযোগ্য সমাজ চাই, যেখানে কোনো মানুষকে আর নির্যাতিত হতে হবে না, আর সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের সবাইকে ন্যায় নীতির ভিত্তিতে এক সঙ্গে কাজ করে যেতে হবে, সব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
৯। গতকাল রাতের স্বপ্ন-
এমন এক জায়গায় চলে গিয়েছি যেখানে কোন গাছ নেই। হঠাৎ করে আমার শ্বাস নিতে কষ্ট হল, মনে হল যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে আমার।
তখন দূর থেকে কে যেন বলল, গাছ না থাকলে তো কষ্ট হবেই!
আমি বললাম, গাছ না থাকলে কষ্ট কেন হবে?
গাছ না থাকলে অক্সিজেন আসবে কোথা থেকে? রোদের মধ্যে ছায়া পাওয়া যাবে কোথায়? সমুদ্রের পানি উপচে পৃথিবী ভেসে যাবে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীটা সুন্দর করে সাজাবার জন্য- সবুজ একটা পৃথিবী গড়ে তুলতে হবে আমাদের'ই। বোকা মানুষ শুধু টাকা-টাকা করে। আরে... গাছ না থাকলে, পৃথিবী থাকবে না, তখন টাকা দিয়ে কি করবি? আগে তো পৃথিবীটাকে বাঁচাতে হবে।
১০। সব ভাগ্য নিয়ন্ত্রিত। বৃত্ত দিয়ে ঘেরা। এর বাইরে কেউ যেতে পারবে না। আমিও না, তুমিও না।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




