
১। জিনিসটা ঠান্ডা। অথচ ফুঁ দিয়ে খাই।
সেটা কি?
২। চুপ থাকাটা হেরে যাওয়া নয় বরং চুপ থাকাটাই বড় বিপদের আভাস।
৩। দশটা কাঠের বাক্সে ১০০ টা করে কাঁচের গুলি আছে। প্রতিটি গুলির ওজন ১০ গ্রাম করে, শুধু একটা বাক্সের ১০০ টা গুলিই ৯ গ্রাম করে হলে, কি করে দাঁড়িপাল্লায় একবার ওজন করে বলবেন কত নম্বর বাক্সে ৯ গ্রাম ওজনের গুলি গুলো আছে?
৪। কলিং বেল টিপে ধৈর্যধারণ করা বাঞ্ছনীয়। দ্বিতীয়বার টেপার আগে গৃহের বাসিন্দাদের পর্যাপ্ত সময় দিন; শোনা, আসার প্রস্তুতি নেয়া, আসা এবং দরজা খোলার জন্যে কতটুকু সময় লাগতে পারে তা হিসেব করে নিন।
৫। মেয়ে সন্তানের ওপর অতিরিক্ত খবরদারি করবেন না। এটা তার আত্ম-সম্মানবোধে আঘাত করে।
৬। ছোট বাচ্চাদের প্রশ্নের উত্তরদানে ধৈর্যশীল হোন। তাদের সব প্রশ্ন প্রাসঙ্গিক না-ও হতে পারে। তবুও উত্তর দিয়ে তাদের সন্তুষ্ট করতে সচেষ্ট হোন। এতে শিশু আনন্দে থাকবে এবং তার জানার আগ্রহ বাড়বে।
৭।

তিনি একজন সহকারী উপ-প্রকৌশলী। তার রক্তাক্ত জামা? কেন? কারণ তিনি এক ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়মের প্রতিবাদ করেছিলেন! ফলাফল, ঐ ঠিকাদার প্রতিষ্ঠানের চেলাচামুন্ডারা তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে!
রাজশাহীর পুঠিয়া উপজেলা ভূমি অফিসের কাজে নিম্নমানের নির্মান সামগ্রী সাপ্লাই দেওয়ায় উনি তাতে বাধ সাধেন।
এই ছেলেটার মা যদি এই ছবি দেখেন; কোন দিন কি সেই মা আর তাঁর কোন সন্তানকে দেশপ্রেমের শিক্ষা দিবেন?
এই দেশ ধর্ম ব্যবসায়ী আর দুর্নীতিবাজদের দখলে চলে গেছে।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



