
১। প্রতি বছর নদী ভাঙন হচ্ছেই।
চারিদিকে পানি আর পানি। এতো পানির মাঝে পান করার মতো একফোঁটা পানি নেই, খাবার নেই, ওষুধ নেই, নেই মাথা গোঁজার ঠাঁই। শুধু বায়বীয় দোয়া করলে হবে না। কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ছোট বাংলাদেশে ৫ লাখেরও বেশি ইমাম খতিব আছেন, ৫৫ হাজারেরও বেশি পীর আছেন। ৫০ লাখেরও বেশি আলেম-উলামা আছেন, ১২ হাজারেরও বেশি মাজার-দরবার আছে। প্রত্যেকে মাত্র ১০০ টাকা করে দিলেও বাংলাদশে কেউ কোনদিন অভূক্ত থাকবে না।
২। সবার'ই একটাই কথা, বই পড়ার সময় নেই।
জীবিকার প্রয়োজনে আমাদের অনেকটা সময় অতিবাহিত হয়, তা ঠিক । সত্যি কথা বলতে, যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমাদের অনেকেরই মনে হয়, বই পড়ে কী লাভ? ভোগবাদি জীবনের হাতছানি মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তাই বই পড়ার জন্য কেউ সময় নিতে চাইছেন না।
বই না পড়ার ফলে অসংস্কৃত, অমার্জিত মানুষজনের সংখ্যা বাড়ছে। ভদ্র, রুচিশীল, সংবেদনশীল, হৃদয়বান মানুষের সংখ্যা দিনদিন কমে আসছে। মানুষের জীবনের গভীরে আত্মসঙ্কট দেখা দিয়েছে। কে যেন বলেছিলেন, ‘ভুখা মানুষ হাতে নাও বই, এই তোমার হাতিয়ার।’ সত্যজিতের ‘হীরক রাজার দেশে’ ছবিটির কথা ভাবুন সেখানে পাঠশালার পন্ডিতমশাইয়ের বাড়ি থেকে সব বই বের করে হীরকরাজার অনুচরেরা পুড়িয়ে দিচ্ছে।
সবচেয়ে সহজ সরল সত্য কথা হলো- এই যুগে বই-ই আমাদের প্রকৃত এবং শ্রেষ্ঠ বন্ধু।
৩। “মানুষের মনুষত্বই হলো বড় ধর্ম।
মনুষত্ব মানুষের মাঝে মানবতাবোধকে জাগ্রত করে। সমাজকে কিছু দেবার শিক্ষা দেয়। এতে কোনো হানাহানি নেই, নেই কোনো গোড়ামি। সব কিছুর মূলে রয়েছে শিক্ষা। প্রকৃত শিক্ষা মানুষকে ভালভাবে বাঁচতে শেখায়”
—যতীন সরকার
বিশিষ্ট চিন্তাবিদ ও প্রগতিসাধক যতীন সরকারের আজ ৮৫তম জন্মদিন।
৪।

৫। 'মেয়েটা বলল, 'জগতে বয়স বলতে কিছু নেই'।
ছেলেটি বলল, 'নেই?'
'না'।
'তাহলে কী আছে?'
'তাহলে যা আছে, তার নাম স্পর্শ'।
'স্পর্শ?'
মেয়েটি বলল, 'হু, স্পর্শ! কেউ কেউ একজনমেও কাউকে ছুঁয়ে দিতে পারে না, কেউ কেউ ছুঁয়ে দিয়ে যায় এক মুহূর্তে, সেই এক মুহূর্তের স্পর্শে কেটে যায় জনম জনম'।'
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



