
১। আজ বিশ্ব আলোকচিত্র দিবস। ১৮৩৯ সালকে মূলত আলোকচিত্রের বষ হিবাবে কাউন্ট করা হয়। ক্যামেরা ছাড়া একটি উৎসবকেও কল্পনা করতে পারেন! জানি পারবেন না। ক্যামেরা এমন একটি যন্ত্র যার একটি মাত্র ক্লিক আপানার প্রতিটা আনন্দময় মুহূর্তের স্মৃতিগুলোকে ধরে রাখে চিরকাল।
সবাইকে বিশ্ব ফোটোগ্রাফি দিবসের শুভেচ্ছা।
২। আপনি কি বাইবেল পড়েছেন?
‘এই আদি বই এর প্রথম চ্যাপ্টারের, প্রথম প্যারাগ্রাফের, প্রথম লাইনে ঈশ্বর বললেন, “আলোকিত হও”, অমনি চারপাশ আলোকিত হয়ে উঠল।
৩। আধুনিক মানুষ জ্যোতিষ চর্চা করে?
অদৃশ্যই যদি আগ্রহ জাগাতে না পারল, তো তুমি আধুনিক হলে কেমন করে?
৪। গাছের সাথে বন্ধুত্ব করতে হবে।। তবেই পৃথিবী সুন্দর হবে।
৫। একটি খালি পকেট আপনাকে জীবন সম্পর্কে হাজারো বাস্তব শিক্ষা দেয়, কিন্তু টাকায় পরিপূর্ণ একটি পকেট আপনাকে খারাপ হওয়ার হাজারো রাস্তা বাতলে দেয়।
৬।

নিজের পরিচয়ে পরিচিত, স্বাবলম্বি, বহু অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়া ত্রাণকর্তী, পথ শিশুদের শিক্ষা-থাকার ব্যবস্থাকারী, সুন্দরী, স্মার্ট বালিকা Sunny_Leone.
৭। আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন, বাংলা ভাষায় তোমার প্রিয় লেখক কে?
আমি চোখ বন্ধু করে বলে দেই- মানিক বন্দ্যোপাধ্যায়।
তারপর যদি আবার প্রশ্ন করেন, এরপর কে? আমি চোখ খুলে বলি-এরপর হুমায়ূন আহমেদ।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



