somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

হারিয়ে যাওয়া ব্লগাররা কে কোথায়?

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বহু ব্লগার সামু থেকে হারিয়েছে গেছে।
হারিয়ে যাওয়া ব্লগারদের কথা আমার মনে পড়ে। আমি তাদের ভীষন মিস করি। আমি চাই তারা আবার ফিরে আসুক। যেমনঃ ব্লগার 'পড়শী'। উনি ছয় বছর ধরে ব্লগে নেই। কেউ তার খোজও করে না। ব্লগার 'শূণ্য পথিক' উনিও ছয় বছর ধরে ব্লগে আসেন না। উনি খুব ভালো গল্প লিখতেন। আমার পোস্ট গুলোতে ভালো মন্তব্য করতেন। ব্লগার 'নিষ্‌কর্মা' চার বছর ধরে ব্লগে নেই। উনিও প্রচুর মন্তব্য করতেন। ব্লগার 'গ্রাম্যবালিকা' অনেকদিন ধরে নেই। সাত বছর আগে শেষ পোস্ট করেছিলেন। কোথায় এই 'গ্রাম্যবালিকা' ? হঠাত উনি উধাও। নানান রকম বিষয় নিয়ে উনি সুন্দর কবিতা লিখতেন। ব্লগার 'মায়াবী ছায়া' নেই পাঁচ বছর ধরে। উনি প্রচুর পোষ্ট পড়তেন এবং মন্তব্য করতেন। ব্লগার 'অতুল মিত্র' নেই আট বছর ধরে। ব্লগার 'সুশান্ত কর' নেই।

ব্লগার 'এখনও গল্প লিখি' নেই।
এত এত ব্লগার গেলো কই? কেন গেলো? অবশ্য যারা ইচ্ছা করে হারিয়ে যায় তাদের খুঁজে পাওয়া যায় না। ব্লগার 'বোকামন' নেই। উনি প্রচুর পোষ্ট পড়তেন এবং মন্তব্য করতেন। যদিও নিজে কখনও কিছু লিখেন নি। ব্লগার 'লেজ কাটা শেয়াল' নেই। হাজার হাজার ব্লগার সামুতে নেই। তারা গেলো কোথায়? তাদের কথা কেউ ভাবে না। তাদের কথা কেউ বলে না। কিন্তু কেন? ব্লগার 'অন্তহীন বালক' নেই। ব্লগার 'ডাইস' নেই। ব্লগার 'শিপন মোল্লা' নেই। উনি জিয়া উর রহমানের ভক্ত ছিলেন। তবে উনাকে মাঝে মাঝে ফেসবুকে দেখি। ব্লগার 'লিঙ্কনহুসাইন' নেই। উনি সমসাময়িক বিষয় নিয়ে দারুন লিখতেন। ব্লগার 'কান্ডারি অথর্ব' নেই। অবশ্য উনি মাঝে মাঝে এসে হাজির হোন। পোষ্টও করেন। ব্লগার 'মুক্তকণ্ঠ' নেই।

বহু ব্লগার নেই। নেই এবং নেই।
একসময় তারা ব্লগটাকে জমিয়ে রাখতেন। ব্লগার 'সমানুপাতিক' নেই। বিজ্ঞান নিয়ে লিখতেন তিনি। ব্লগার 'শায়েরী' কে দেখি না। ব্লগার 'নির্জনা০০৭' নেই। ব্লগার 'গোলাম দস্তগীর লিসানি' নেই। অথচ তাদের আইডি গুলো আজো আছে। তাদের লেখা গুলো আছে। তাদের মন্তব্য গুলো আছে। ব্লগার 'নায়করাজ' নেই। উনি উনার লেখার মাধ্যমে জামায়াতকে ধুয়ে দিতেন। ব্লগার 'সাদা রং-' নেই। ভালো লিখতেন উনি। ব্লগার 'শ্রীঘর' নেই। ভালো লিখতেন। ব্লগার 'বাংলার হাসান' নেই। উনি প্রচুর মন্তব্য করতেন। হারিয়ে যাওয়া ব্লগাররা ফিরে এলো দারুন হতো। সামু ব্লগটা আরো সমৃদ্ধ হতো। আরো আনন্দময় হতো। ব্লগার 'কোবিদ' নেই। কোবিদ নেই বলাটা ঠিক হলো না। উনি আছেন। তবে অন্য নামে। একই পোষ্ট উনি ঘুরে ফিরে বারবার দেন।

এত এত ব্লগার কেন নেই?
এর উত্তর কে দিবে? ব্লগার 'সত্য কথা বলি' নেই। ব্লগার 'অমৃত সুধা' নেই। ব্লগার 'জালিস মাহমুদ' নেই। উনি প্রচুর মন্তব্য করতেন। যদিও উনি কখনও কোনো পোষ্ট লিখেন না। ব্লগার 'কালোপরী' কখনও লিখতেন না। তবে সব পোষ্ট পড়তেন এবং মন্তব্য করতেন যত্নসহ কারে। ব্লগার 'মু.ই.মা ইমন' নেই পাঁচ বছর ধরে। একসময় ছিলেন। লিখতেন। মন্তব্য করতেন। ব্লগার 'অনির্বান' নেই। আহা আজ তারা থাকলে কত ভালো হতো। এরা কে কোথায় আছে- খুব জানতে ইচ্ছা করে। কেমন আছে? কেন তারা আজ ব্লগে নেই জানতে ইচ্ছা করে। আবার তারা কি ফিরে আসবেন তাও জানতে ইচ্ছা করে। আমি কিন্তু মনে মনে তাদের অপেক্ষায় আছি। ব্লগার 'একজন ঘূণপোকা' প্রচুর মন্তব্য করতেন। ব্লগার 'না পারভীন' নেই। উনি ডাক্তার ছিলেন।

যে সমস্ত ব্লগাররা নেই তাদের তালিকা কি কারো কাছে আছে?
ব্লগার 'অকপট পোলা' 'পাঠক১৯৭১' 'অন্তরন্তর' 'ইখতামিন' 'বোধহীন স্বপ্ন' 'অরুদ্ধ সকাল' 'শুঁটকি মাছ' 'খাটাস' 'সিস্টেম অ্যাডমিন' 'ব্লকড' 'রামন' 'শোভন শামস' 'আনোয়ার ভাই' 'বেলা শেষে' 'এম আর ইকবাল' 'বেকার সব ০০৭' 'সোজোন বাদিয়া' 'অরুনি মায়া অনু' 'নাবিক সিনবাদ' 'তানভীরএফওয়ান'। আসলে বহু ব্লগার নেই। এদের তালিকা করে শেষ করা যাবে না। বর্তমানে সংখ্যায় যত ব্লগার আছেন, তাদের চেয়ে বেশী অতীতে ছিলো। অবশ্য বর্তমানটাই আসল। অতীত ধুয়ে কি মানুষ পানি খাবে নাকি? দুনিয়ার নিয়মই এটা একদল আসবে, একদল যাবে। পুরাতন যাবে, নতুন আসবে। আবার নতুনরা পুরাতন হবে। ব্লগাররা আসবে, যাবে। কিন্তু ব্লগটা থেকে যাবে। সামু টিকে থাক আজীবন। আমরা থাকি বা না থাকি!

একদিন সামুতে আমি থাকবো না।
তখন হয়তো আমার লেখা গুলো থাকবে। তখন হয়তো কেউ একজন আমাকে স্মরন করবে। অবশ্য আমি না বলে যাবো না। বলে কয়ে সবার থেকে বিদায় নিয়েই যাবো। হাসি মুখে যাবো। আমার ইচ্ছা আমি এ বছরটাই ব্লগিং করবো। তারপর ব্লগ থেকে বিদায় নেবো। আর কতো? অনেক তো হলো! প্রতিটা ব্লগার ভালো থাকুক। সুস্থ থাকুক এটাই চাই। সবাই মিলে মিশে থাকুক। ব্লগ তো একটা পরিবার। ব্লগিং হোক আনন্দময়। সবার জন্য শুভ কামনা। প্রতিটা ব্লগারের কাছে আমার অনুরোধ- দেশকে ভালোবাসুন। দেশের মানুষকে ভালোবাসুন। চেষ্টা করে দেখুন, চির দুঃখী এই দেশটাকে উন্নত ও আনন্দময় করা যায় কিনা।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫২
৩৮টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×