
১। এক সময় ঢাকা শহরের আকাশে অনেক চিল দেখা যেত। দোকান থেকে খাবার আনার সময় প্রায়'ই ছোঁ মেরে নিয়ে যেত। আজকাল আর দেখা যায় না। তার মানে চিল বসতে পারে এমন সব গাছপালা কেটে ফেলা হয়েছে। পাখি কমেছে। জীবজন্তু কমেছে। বাড়ছে শুধু বড় বড় দালান। সামনে আমাদের ভয়াবহ দুঃসময়।
২। যখন তুমি কোনো বড় জিনিস নিয়ে ভাববে, তখন তোমার মন আপনা-আপনি বড় হয়ে যাবে; আবার যখন তুমি কোনো ছোট জিনিস নিয়ে ভাববে, তখন তোমার মন আপনা-আপনি ছোট হয়ে যাবে। তাই বলি, মানুষের মন ছোট-বড় হয় না, ছোট-বড় হয় তার চিন্তা।'
৩। মানুষের জীবনে জ্ঞান বা ভালো পরামর্শ হলো মূল্যবান পাথরের মতো। এ-জিনিস যতো বেশি সম্ভব সংগ্রহ করা উচিত। জ্ঞান যত বেশি হবে, মানুষ ততো আলোকিত হবে, হবে মনের দিক দিয়ে ধনী। অবশ্য জ্ঞানের পিপাসা কখনো মেটে না। আফসোস থেকেই যায়। কিন্তু যতোটা সম্ভব জ্ঞান অর্জন করে যাওয়া উচিত। সেক্ষেত্রে দিন শেষে আফসোসের মাত্রা কম হবে।
৪। আকাশে ওড়ার সময় একটি কবুতরের সঙ্গে একটি কাকের দেখা হল। কবুতর কাককে জিজ্ঞেস করল: ‘তুমি কোথায় যাচ্ছ?’ কাক বলল: ‘আসলে আমি কোথাও যেতে চাই না। কিন্তু কেউ আমার কণ্ঠ পছন্দ করে না। তাই সবার কাছ থেকে দূরে কোথাও চলে যাচ্ছি।’ কবুতর বলল: ‘তোমার প্রচেষ্টা ব্যর্থ হবে। কারণ, তুমি যেখানেই যাও সেখানেই কেউ না কেউ থাকবে এবং তোমার কণ্ঠস্বরও পরিবর্তিত হবে না।’
৫। অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের মধ্যে নর্দান টেরিটরিতে গতকাল নির্বাচন হয়ে গেছে। পর্যাপ্ত আসন পাওয়ার পরে অস্ট্রেলিয়ান লেবার পার্টি (Australian Labor Party) দ্বিতীয় মেয়াদে রাজ্য সরকারের অফিসে বসবে। অস্ট্রেলিয়ার ৬টি রাজ্য সরকার এবং ২টি টেরিটরিয়াল সরকারের মধ্যে ৫টিতে অস্ট্রেলিয়ান লেবার পার্টি ক্ষমতাসীন।
আভিনন্দন নর্দান টেরিটরির অস্ট্রেলিয়ান লেবার পার্টিকে।
৬। না চাইতেই মানুষ যখন অনেক ভালোবাসা কিংবা শ্রদ্ধা পেয়ে বসে তখন সে সেই ভালোবাসার মূল্য অনুধাবন করতে পারে না আর পারলেও তার সঠিক মূল্যায়ন করতে পারে না ।
৭। ১৯৭৮ সালের ৩ জুন রাষ্ট্রপতি রির্বাচন। জরুরি আইন বহাল। জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী জিয়াউর রহমান। জিয়া তখন নজিরবিহীনভাবে রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান, প্রধান সামরিক আইন প্রশাসক(সিএমএলএ) এবং জাতীয়তাবাদী ফ্রন্টের চেয়ারম্যান।
জিয়াউর রহমানকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমর্থন জানাচ্ছিল। চলচ্চিত্র সংশ্লিষ্টরা পিছিয়ে থাকতে পারেনা নিশ্চয়ই।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


