
চারপাশের লোকজন থেকে প্রতিনিয়ত শিখছি।
করোনা হলে কি করতে হবে তাও আমি এখন জানি। তবে আমার সাথে কোনো ডাক্তারের কথা হয়নি। এগুলো নানান শ্রেনীর লোকজনের মুখে শুনেছি। প্রথমেই রয়েছে গরম পানির গার্গল করতে হবে। এছাড়া দিনে কয়েকবার গরম পানির ভাপ নিন। প্রোটিন জাতীয় খাবার বেশি করে খেতে হবে। গরম গরম স্যুপ খেতে হবে। প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। করোনার জন্য হাসপাতালে যাওয়ার কোনো দরকার নাই। তবে খুব শ্বাসকষ্ট হলে হাসপাতালে যেতে হবে।
খেয়াল রাখতে হবে শরীর যাতে পানিশূন্য হয়ে না যায় এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। মানে জাস্ট শুয়ে বসে খাওয়া। আরাম আয়েশ করা। আক্রান্ত লোকেরা "অন্যকে সংক্রামিত করে" বা "ভাইরাস ছড়িয়ে দেয়" - এসব বলা যাবে না কারণ এটি ইচ্ছাকৃতভাবে সংক্রমণ ছড়ানো বোঝায় এবং দোষ চাপিয়ে দেয়। করোনা রোগীকে গালমন্দ করা ঠিক না। আক্রান্ত হয়ে গেলে মনোবল হারানো যাবে না। মনের জোর যেন কিছুতেই না কমে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
ভালো ভালো পুষ্টিকর খাবার খেলে এই করোনা ভাইরাস দ্রুত ধ্বংস হয়। করোনাভাইরাস মানুষের শরীরে প্রবেশের পর প্রথম ২০ দিন পর্যন্ত অত্যন্ত সক্রিয় থাকে। ২০ দিনের পর তা ক্রমশ দুর্বল হতে শুরু করে। তবে ৩৭ দিন পর্যন্ত সংক্রমণের ভয় থেকেই যায়। কোনো এক অজানা বিশেষ কারনে এই করোনা ভাইরাস সবাইকে আক্রমন করে না। বেছে বেছে আক্রমন করে। শারীরিকভাবে দুর্বল লোকদের এই ভাইরাস থেকে সাবধান থাকতে হবে।
এই করোনা ভাইরাসে আক্রমন না হতে চাইলে, খুব সচেতন থাকতে হবে। প্রচুর পুষ্টিকর খাবার খেতে হবে। হাত ধুতে হবে বারবার। তবে এখন পর্যন্ত প্রমান পাওয়া যায় নি নামাজ, রোজা বা প্রার্থনা করলে করোনা ভাইরাস থেকে বাঁচা যায়। খুব পরিস্কার পরিচ্ছন্ন থাকতে। প্রতিদিন পরিস্কার জামা পড়তে হবে। ক্ষুধার্থ থাকা যাবে না। খুব দরকার না হলে ঘর থেকে বের হওয়ার দরকার নাই। গনপরিবহন এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে।
এগুলো কোনো ডাক্তারের কথা নয়।
এগুলো সবই শোনা কথা। নানান লোকোজনের কাছ থেকে শুনেছি। সেই কথা গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। করোনা ভাইরাস নিয়ে আপনার কোনো পরামর্শ থাকলে দিতে পাড়েন। কারন করোনা ভাইরাস এর কোনো ওষুধ নাই। তাই সচেতন থাকা ছাড়া অন্য কোনো উপায় নাই। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। সাবধান থাকুন। করোনা ভাইরাস থেকে দূরে থাকুন। অনেকে বোকা লোকেরা কিন্তু সব ঈশ্বের হাতে ছেড়েছুড়ে দিয়ে বসে থাকে। সেটা করা কিন্তু ঠিক হবে না।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


