somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শুভ জন্মদিন

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একজন মানুষ লিখবে এটা তার স্বাধীনতা।
একজন পাঠক পড়বে। কতটুকু গ্রহণ করবে আর কতটুকু বর্জন করবে সেটা পাঠকের স্বাধীনতা। কিন্তু একজন মানুষকে তার নিজ দেশ থেকে জোর করে বের করে দেয়া আর ফিরতে না দেয়া এটা অবশ্যই শুধু অন্যায় না, বড় ধরণের অন্যায়।

যারা তসলিমা নাসরিনকে দেশে ফেরার বিপক্ষে কথা বলে তাদেরকে ঠেকানোর দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারন ঘুড়ির নাটাই তার হাতে। আসল সিদ্ধান্ত নেবার মালিক তিনি। বাংলাদেশের বকধার্মিকদের বিচারবুদ্ধি অতি নীচু মানের, এদের মধ্যে মোল্লারা ও জামাতীরা আরেকটু বেশি নীচু মানের, কাজেই তসলিমা নাসরিনের নাগরিক অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ খুব প্রয়োজন। উনি একবার আঙ্গুল তুললে হেফাজত চুপ হয়ে যাব।

এই দেশে চোর, ডাকাত, দূর্নীতিবাজ, ধর্ষক, বদমাশ থাকতে পারবে কিন্তু একজন লেখিকা থাকতে পারবে না? কেন থাকতে পারবে না? এই দেশ শুধু কি মোল্লাদের? এরকম সাহসী নারী বাংলার ঘরে ঘরে থাকলে দেশ অনেক দূর এগিয়ে যেত। আমি মনে প্রানে চাই তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনা হোক।

হুমায়ূন আহমেদ ছাড়া আর কোনো কবি সাহিত্যিককে তাকে দেশে ফিরিয়ে আনার কথা বলতে শুনি নি। লিখতে দেখি নি। এই যে নদী ভাঙ্গনের কারনে দেশের সমস্ত কবি সাহিত্যিকেরা একজোট হয়ে বন্যাকবলিত অসহায় মানুষদের সাহায্য করলো। খুব ভালো এবং মানবিক কাজ করলো- কিন্তু তারা কেন একজোট হয়ে বলছে না, লিখছে না- হুকুম এবং দাবী একটাই তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনতে হবে। কেন প্রধানমন্ত্রীর কাছে তারা স্মারকলিপি দিচ্ছে না? বাংলাদেশের কবি সাহিত্যিকেরা কি চান না তিনি দেশে ফিরে আসুক?

কত বছর হয়ে গেলো! দেশের মেয়ে কেন দেশে ফিরে আসবে না? তসলিমার সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। তাকে বড্ড অসহায় করে দেওয়া হয়েছে। এটা ঠিক না। এটা অন্যায়। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অথচ এই অন্যায়ের প্রতিবাদ করতে কোনো কবি সাহিত্যিককে দেখছি না। এটা দুঃখজনক।

শুভ জন্মদিন বোন। আপনি ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন। এ দেশের মানুষ ভালো না। এদেশের কবি সাহিত্যিকেরা ভালো না। এরা স্বচ্ছ নয়। এরা ধান্দাবাজ। অবশ্য বর্তমানে আমাদের দেশে সত্যিকার কবি সাহিত্যিক খুব কম। যা আছে তারা তথাকথিত কবি সাহিত্যিক। দেশে ভরে গেছে দুষ্টলোকে। দরকার নেই আপনার এই দুষ্টলোকে ভরা দেশে আসা। আপনাকে ভালোবাসি বোন।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২০ রাত ৩:৩৮
২৫টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×