somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৭৮

২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আপনাকে যদি একটা পিস্তল আর একটা মাত্র গুলি দেয়া হয়, তবে আপনি কাকে গুলি করবেন?

২। কষ্ট পেতে শিখুন।
কষ্ট পেতে পেতে নিজেকে ঝাঁজরা বানিয়ে ফেলুন। যে যেভাবে কষ্ট দেয়, তা মেনে নিন। শুধু দেখে যান। কাউকে কিছু বলার দরকার নেই। স্বর্ণ যত পুড়ে তত খাঁটি হয়। ঠিক তেমনি, মানুষ যত কষ্ট পায়, তত খাঁটি হয়। তাই চুপ করে থাকুন। মনে রাখবেন, ''দেরী হোক যায়নি সময়।''

৩। মরা ইঁদুর পড়ে আছে এক পবিত্র স্থানে। দুর্গন্ধ ছড়াচ্ছে খুব। কয়েকজন মুরব্বি বললেন- ইঁদুরের ভাগ্য দেখছো! আহা, মরণ যদি হয় তো হোক এমন পবিত্র মরণ। কিন্তু পবিত্র মরণের পচা গন্ধ আর দশটা পচা গন্ধের মতই হয়। এই গন্ধে সবাই অতিষ্ট। সিদ্ধান্ত নেওয়া হলো, ঐ পচা ইঁদুরের জায়গাটা বেড়া দিয়ে আলাদা করা হবে। কাজ হলো না। সিদ্ধান্ত নেওয়া হলো, বালতি বালতি পানি ঢালা হবে। কাজ হলো না। এত কাহিনী দেখে একজন শিশু অবাক। সে সমাজের তৈরী করা এত পবিত্র অপবিত্র কিছু বুঝে না। সহজ করে বলল- ঐ ইঁদুরটারে বাইরে ফালাইয়া দিলেই তো হয়।

ছোটখানো অসঙ্গতিগুলো কিন্তু আমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারি। সমস্যা প‌্যাঁচানোর জিনিস না, ফেলে রাখার জিনিস না। সমস্যা সমাধান করতে হয়।

৪। মনে করি, A হলো একটি সফল জীবন।
A=x+y+z,
এখানে x=কাজ, y=খেলা, z=মুখ বন্ধ রাখা।

৫। স্ত্রী ছাড়া কোনো মেয়েকে বিশ্বাস করা ঠিক না। সব মেয়েই কালনাগিনী, পিশাচিনী।

৬।

যুদ্ধ শেষে একজন বীর মুক্তিযোদ্ধার বাবার বুকে প্রত্যাবর্তন।

৭। আমরা যখন ছোট ছিলাম, তখন পেন্সিল ব্যবহার করতাম। কিন্তু এখন আমরা কলম ব্যবহার করি। কেন জানেন?? কারণ ছোট বেলার ভুল গুলো রাবার দিয়ে মুছে ফেলা যেত। কিন্তু বড় হওয়ার পর ভুল গুলো মুছে ফেলা যায় না!

৮। মনে রাখবেন আপনি যখন খাবার নষ্ট করছেন তখন পৃথিবীর কোনো প্রান্তে সেই খাবারে না পেয়ে কেউ মারা যাচ্ছে।

৯। লিওনার্দো দা ভিঞ্চি: বাজার থেকে বিভিন্ন জাতের পাখি কিনতেন কিন্তু পাখি গুলো তিনি না পুষে উড়িয়ে দিতেন।
রবীন্দ্রনাথ ঠাকুর: বিভিন্ন ডিজাইনের কলম সংগ্রহ করতেন কিন্তু সেগুলো তিনি কখনোই লেখার কাজে ব্যবহার করতেন না।
হিটলার: তিনি ছিলেন তার সময়ের জার্মানির অন্যতম শ্রেষ্ঠ ভায়োলিন বাদক। তার নির্দেশে সংঘটিত প্রতিটি হত্যাযজ্ঞের পর তিনি ভায়োলিন বাজিয়ে দুঃখপ্রকাশ করতেন।

১০। আমি আমার মতো করে চিন্তা করছি । কুকুর চিন্তা করছে তার মতো।

১১। গ্যালিলিও যদি কৌ্তূহলী হয়ে আকাশের দিকে দুরবিন তাক না করতেন তা হলে আমরা ১০০ বছর পিছিয়ে থাকতাম।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৪
২১টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×