somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

খাবারদাবার

২৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যেকোনো খাবার তৃপ্তি নিয়ে খাওয়া উচিত।
পেটের ক্ষুধা আর জিহ্বার ক্ষুধা এক নয়। খাবার হাতে নিয়ে খাবারের সুবাস নিয়ে, রং উপভোগ করে, ভালোভাবে চিবিয়ে, স্বাদ উপভোগ করে খাওয়া উচিত। যে কোনো অনুষ্ঠানের অন্যতম আয়োজনটাই হলো নানারকমের খাবারদাবার। চিরাচরিত প্রথা এ রকমই। খাবারের পরিমাণের ওপর নিয়ন্ত্রণ রাখা সবার জন্যই জরুরি। বিশেষ করে যাদের বয়স ৩৫ এর উপরে। পেটপুরে খাওয়া মানসিক তৃপ্তি দিতে পারে বটে কিন্তু শরীরের জন্য ভয়ানক ক্ষতিকর। একবারে বেশি না খেয়ে বার বার কম পরিমাণে খাওয়া ভালো। মনে রাখতে হবে, খাবারেই মানুষ বাঁচে, খাবারেই মানুষ মরে। আল্লাহ বলেছেন, খানা। মানে আল্লাহ খেতেও বলেছেন, আবার খেতে মানাও করেছেন। তাই হিসাব করে খেতে হবে।

মন দিয়ে রান্না করলে সব খাবারই সুস্বাদু হয়।
অনেক খাবার আছে দেখলে মনে হয় রান্না করাটা বেশ ঝামেলার হবে। অথচ রান্নার সময়ে দেখা যায় এটাই সহজ। ভারতের একটি জনপ্রিয় খাবার হলো দোসা। খাবারটি আমাদের দেশেও বেশ জনপ্রিয়। কলাইয়ের ডাল আর চাল দিয়ে তৈরি। আমরা কি প্রতিদিন সঠিক খাবার সঠিক পরিমাণে খাচ্ছি? বিশ্বব্যাপী যে স্বাস্থ্যকর খাবার খাদ্য তালিকা থেকে বেশি বাদ যাচ্ছে তা হলো - বাদাম ও বীজ জাতীয় খাবার। সুগার বা সল্ট এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে মানুষের উচিত ভালো খাবারের দিকে মনোযোগ দেয়া। পুরান-ঢাকার বিরিয়ানি যা ঢাকাই লোকদের কাছে অধিক জনপ্রিয়। আমি প্রতিমাসে দুইবার পুরান ঢাকায় গিয়ে খাই। ওদের বিরানী আর তেহারিটা আসলেই ভালো হয়। আসার সময় বাসার জন্য বাকরখানি নিয়ে আসি।

অতিরিক্ত লবণ- ৩০ লাখ মানুষের মৃত্যুর কারণ।
তবে চীনারা প্রচুর পরিমাণে লবণ খায় এবং খাদ্য তালিকায় লবণ দিয়ে সস বেশি পছন্দ করে তারা। ফলমূল কম খাওয়ার জন্য বিশ্বে ২০ লাখ মানুষের মৃত্যু হয়। সিলেটের খাবারে সাতকড়া বা খুলনা- সাতক্ষীরায় চুই ঝাল ব্যবহারের প্রচলন থাকলেও, অন্যান্য এলাকায় সেটি নেই। চট্টগ্রামের বড় ধরণের খাবারের আয়োজনকে বলে মেজবান আর সেই আয়োজনের মাংসের রয়েছে আলাদা ধরণের রন্ধন রীতি। নানান রকম মশলা দিয়ে মাংস আর তাকে বলা হয় মেজবানির মাংস। তবে চিটাগাং এর মানুষ শুটকি মাছও খুব পছন্দ করে। সিরাজগঞ্জ অঞ্চলের মানুষের মধ্যে "ঘাঁটি" নামক এক প্রকার খাবারে ব্যাপক প্রচলন আছে। "ঘাঁটি" মূলত বড় কোন মাছের মাথা দিয়ে লাউ/আলু/মুগ ডালের ঘণ্ট সবজি। যা ভাতের সাথে খাওয়া হয়ে থাকে।

আপনার প্রিয় খাবার কি?
আমার প্রিয় খাবার ভাত। শুধু ভাত বললেই হবে না। ভাতের আবার রকমফের আছে। ভাতেভাত, পান্তাভাত, দুধভাত, ডালভাত, মাছভাত, মাংসভাত, সর্ষে-ইলিশ ভাত, ভাপা-ইলিশ ভাত ইত‍্যাদি ইত‍্যাদি। মানে ভাত থাকতেই হবে। বেলা দশটায় দশটা রসগোল্লা-রাজভোগ খেলেও দুপুরে ভাত চাইই চাই আমার। আসলে, ভাতের সঙ্গে একটা আবেগ যে জড়িয়ে থাকে সেটা অস্বীকার করা যায় না। গ্রামের দিকে একটা কথা শোনা যেত - মাগ-ভাতার অর্থাৎ স্বামী-স্ত্রী। ভাতার মানে স্বামী। স্বামীই তো ভাতের ব‍্যবস্থা করে। তাই ভাতার। অন্নদামঙ্গল কাব্যে, ঈশ্বরী পাটনি অন্নদার কাছে অনেককিছু প্রার্থনীয় থাকলেও নিজের সন্তানদের জন্য শুধু প্রার্থনা করেছিল "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে"! নবজাতক শিশুর ছয় মাস হয়ে গেলে 'মুখেভাত' এর একটা অনুষ্ঠান আয়োজন করা হয়। সেদিন তার মুখে প্রথম ভাত দেওয়া হবে।

পাকিস্তান শাসনামলে বাংলাদেশে রুটি খাওয়ার চল সাধারণ বাঙালির ঘরে প্রথম ঢুকে পড়ে। যদিও গ্রাম বাংলার কৃষক পরিবারে এখনও সকালের গরমভাত বা পান্তা ভাত খাওয়ার চল আছে। যাই হোক, আমার মতে ইলিশ মাছ বাঙালীদের সবচেয়ে প্রিয় মাছ। ইলিশ মাছের চেয়ে ইলিশ মাছের ডিম আমার বেশি পছন্দ। এক আধদিন তেমন ক্ষিদে-টিদে নেই, তাও টুকটাক খাওয়ার ইচ্ছে হয়, তখন চুপি চুপি বার্গার, চিকেন ফ্রাই আর কোক খাই।
বন্ধুবান্ধব অনেকেই রুটি খায়। ভাবলাম, ওরা যদি পারে, আমি কেন পারবো না। দেখি চেষ্টা করে। বাড়ীতে, সুরভিকে বললাম, রাত্রে রুটি করতে, রুটিই খাবো। খেলাম রাত্রে, দু, তিনটে রুটি। শুয়ে পড়লাম, ঘুমই আসছে না, ছটফট করছি, প্রায় বিনিদ্র রজনী। রাত্রি প্রায় সাড়ে তিনটে নাগাদ আর পারছি না। সুরভিকে ঘুম থেকে জাগিয়ে বললাম, একটু ভাত রান্না করো। ভাত না খাইলে, অখনে আমারে ঘুমের ইঞ্জেকশন দিয়া ও ঘুম পাড়ানি যাইবো না। করে দিলো, আলু ভর্তা, ডিম ভাজি আর গরম ভাত।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫২
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×