সে আসবে!
০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত্যু খুব দূরে নয়, অনুভূতি জাগে প্রানে
মৃত্যু মানেই তো পরম শান্তি হয়তোবা
মৃত্যুর অভিজ্ঞতা কারো'ই থাকে না, অথচ
জানালার পাশে মৃত্যু কি অপেক্ষা করে নেই?
মৃত্যু কি জানে, আমি তার অপেক্ষায় দীর্ঘদিন
মাটির গভীরে কিংবা নক্ষত্রের আলোর রহস্য
মৃত্যুর রহস্য তার চেয়ে বেশি নয়, অনুভব করি।
একটি লাল গোলাপের চেয়ে মৃত্যু বড্ড হালকা
ভয় কি, মৃত্যু আসলে এক আনন্দময় দীর্ঘ ভ্রমণ
কবরে যাওয়ার পরই হবে আমার আসল মুক্তি
গাঢ় অন্ধকার থেকে আলোতে যাওয়ার আনন্দ।
বন্ধু আহাজারি করো না, ফেলো না চোখের জল
দেখো, আকাশ কালো করে নামবে ঝুম বৃষ্টি
জোছনায় ভরে যাবে তোমাদের সমস্ত শহর
কিচ্ছু ভেবো না, আমি বেশ ভালো থাকবো। .
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।...
...বাকিটুকু পড়ুনগঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুন
ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক...
...বাকিটুকু পড়ুন