somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৮৪

২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। কিছুদিন আগে একটা গবেষনায় খবর বেড়িয়েছে, স্বামী-স্ত্রীর মনস্তত্ত্ব হচ্ছে- স্বামী মনে করে আমার স্ত্রী যেখানে খুশি যাক যা খুশি করুক কিন্তু কাউকে মন যেন না দেয়। বিপরীতে নারীর অভিমত হচ্ছে, আমার স্বামী যেখানে খুশি যাক, যাকে ইচ্ছে মন দিক কিন্তু শরীর নয় । অদ্ভুত ব্যাপার!
মেয়ে মানুষে আর পুরুষ মানুষে তফাত থাকবে না, তাই কি হয়? তফাত আছে, প্রকৃতির তফাত। কিন্তু ক্ষমতার নয়। পুরুষ মানুষ চালায়, মেয়ে মানুষ চলে- এই তো চলে আসছে চিরকাল। আসলে পুরুষ মানুষের মধ্যে যা আছে, মেয়ে মানুষের মধ্যে তা নেই। আবার মেয়ে মানুষের মধ্যেও এমন কিছু আছে যা পুরুষের নেই। এক হিসেবে দু'পক্ষই সমান। যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি তো আহাম্মক নন। সমান সমানই দিয়েছেন দু'জনকে, তবে রকমটা আলাদা। তবে মেয়ে মানুষ যদি পুরুষের সঙ্গে গায়ের জোরে পাল্লা দেয় বা পুরুষের যা জন্মগত গুন সেইটা নিয়ে বাড়াবাড়ি করে, তা-হলে তো হেরেই যাবে। আবার মেয়ে মানুষের যা বিশেষ গুন সেখানে পুরুষ ভেড়া। ঈশ্বর দু'জনকে দু'রকম ভাবে গড়েছেন-এইটা বুঝতে হবে।

৩। একটা গান খুব খুঁজতেছি, গানের লিরিক মনে নাই, গানের শিল্পীদের নাম মনে নাই, কোন সিনেমার গান তাও মনে নাই, শুধু মনে আছে নদী খাল বিল, নৌকা, জাহাজ ভেসে বেড়াচ্ছে, আর পুরুষ ও নারী কন্ঠে দুইজন বাংলাদেশ নিয়ে গান গাইছে।

৪। আরণ্যক উপন্যাসটা পড়েছেন?
যে লোকটা জঙ্গলে নতুন নতুন গাছ লাগিয়ে বেড়াত। শুধু জঙ্গলটাকে সুন্দর দেখাবে বলে। অথচ জঙ্গলটা তার নিজের নয়। গাছ লাগালে তা থেকে কোনো লাভও হতো না।

৫। বাংলাদেশের প্রতিটি পরিবারের লোকেরা চায়, অন্য পরিবার নিজেদের পরিবার থেকে খারাপ থাকুক। বাঙ্গালীরা বুঝে না যে, অন্য পরিবারেরও আয়ের দরকার আছে, ভাতের দরকার আছে।
----চাঁদগাজী।

৬। ভাঙ্গা দরজারও ছিটকিনি আছে, মানুষের মুখের ছিটকিনি নেই।

৭। মহাপুরুষদের অনেক দেরিতে চেনা যায়, চল্লিশ বৎসর লেগে গিয়েছিল হযরত মুহাম্মাদ(সঃ) কে জানতে।

৮। কোরিয়ানরা যে শুধু রোমান্টিক মুভি বানাতে পারে তা কিন্তু নয়, তারা থ্রিলার, হরর, অ্যাকশন মুভির পাশাপাশি জীবনস্পর্শী মুভিও খুব ভালো বানাতে পারে। 'ম্যারাথন' মুভিটা দেখার পর আপনাদের ভুল ভাঙবেই।

৯। ক্যাপিট্যা্লিজমের মূল লক্ষ্যই হলো দুর্বল রাষ্ট্রগুলিকে শোষণ করা। কিন্তু কিছু বোকা লোক বলে থাকেন, এটা শোষণ নয় প্রতযোগিতা।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৫৬
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×