অবুঝ
২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।
দীর্ঘদিন ধরে আমার ইচ্ছা, একটা ঔষধের দোকান দেব
দিনের শেষে, সন্ধ্যার পর থেকে ফার্মেসীতে অনেক রাত পর্যন্ত
তুমি আসবে আমার কাছে- মাথা ব্যাথা অথবা ঘুমের ঔষধ নিতে।
একটা গাড়ি কিনব, তুমি আরাম করে বসবে
বাতাসে উড়বে তোমার চুল আর শাড়ির আঁচল
ক্যাম্পাসে দেব নামিয়ে তোমাকে, তুমি ক্লাশ করবে
আমি অপেক্ষা করবো, ক্লাশ শেষে তোমাকে নিয়ে
ফুলার রোডে সন্ধ্যা পর্যন্ত দুজনে!
অনেক দিন থেকে ভাবছি- একটা চশমার দোকান দেব
চারিদিকে সাদা আলো ঝলমল করবে-
তুমি আসবে আমার দোকানে,
কালো ফ্রেমের চশমা অথবা সোনালী ফ্রেমের চশমা
তোমার জন্য, ভেবে রেখেছি আমি।
তোমার বাড়ির সামনে ভোরবেলা ভ্যান গাড়িতে করে
টাটকা শবজি বিক্রি করবো-
তুমি নীল শাদা শাড়ি পড়ে- যেন এক টুকরো আকাশ হয়ে
আমার কাছ থেকে একঝুড়ি শবজি কিনে নিয়ে যাবে
এক কেজি আলু নিলে, আমি দিয়ে দিব দুই কেজি।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন