রোলার কোস্টার
২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।
একুশ বছর আগের কথা-
ফ্যান্টাসি কিংডমে 'রোলার কোস্টারে'
একটি অচেনা মেয়ে বসেছিল আমার পাশে!
রোলার কোস্টার যখন খুব জোরে ঘুরছিল,
মেয়েটি ভয় পেয়ে চেপে ধরেছিল আমার হাত!
আমি মেয়েটিকে চোখ দিয়ে তাকিয়ে বুঝিয়ে দিলাম,
ভয় নেই, আমি আছি।
আমারা দু'জন দু'জনের নামও জানি না,
অথচ হাত ধরাধরি করে বসে আছি!
এর পরেই মেয়েটির সাথে আমার ভাব হয়ে গেল খুব
মেয়েটির গায়ের রঙ ফরসা, মাথা ভরতি চুল,
তার মুখ ও শরীরের গড়ন অপূর্ব,
যেনো হীরা দিয়ে বানানো কোনো ভাস্কর্য।
মেয়েটির নাম কুমু।
বাসায় ফিরে যোগাযোগ করার জন্য
মেয়েটি তার ঠিকানা ও ফোন নাম্বার-
লিখে দিয়েছিল এক টুকরো কাগজে
তখন আমার স্থায়ী ঠিকানা ছিল না,
তাই আমি আমার ঠিকানা দিতে পারিনি
ফোন নাম্বার তো দূরের কথা!
বাসায় ফিরে কাজটি হারিয়ে ফেলি,
অনেক খোঁজাখুঁজি করেও আর পাইনি
অনেক কষ্ট হয়েছিল কাগজটি খুঁজে না পেয়ে
অনেক নাটক সিনেমাতে এই রকম হয়
কিন্তু আমার ব্যাপারটি অন্য রকম।
গতকাল, সোমবার
সেই ঠিকানা ও ফোন নাম্বার লেখা কাগজটা
আমি খুঁজে পাই একটা বইয়ের ভাঁজে
খুব দুঃখ হচ্ছে আমার
এতদিন পর কি মেয়েটির সাথে যোগাযোগ করা যায়?
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন