
১। দয়া দেখানোর মধ্যেও এক ধরনের দীনতা আছে। আমি দয়া দেখাচ্ছি, কারণ আমার অনেক আছে। ' আমার অনেক আছে'- চিন্ততাই তো এক ধরনের দীনতা।
২। ধার্মিক হলে শুধু একটা ধর্ম সম্পর্কে জানবেন। আর নাস্তিক হলে সারা পৃথিবী সম্পর্কে জানবেন।
৩। এক পাগল কুয়ার ধারে দাঁড়িয়ে খুব হাসছে আর চিৎকার করে বলছে- পাঁচ পাঁচ পাঁচ...
একজন পথিক কৌতুহলী হয়ে পাগলকে বলল, ভাই শুধু পাঁচ পাঁচ বলছেন কেন? কি হয়েছে?
পাগল বলল, এখানে আসুন বলছি।
ভদ্রলোকটি কুয়ার কাছে আসতেই ভদ্রলোককে কুয়ার মধ্যে ফেলে দিয়ে আবার চিৎকার করে বলতে লাগলো- ছয় ছয় ছয়।
৪। টানা ৮৪ দিন কোনো মাছ ধরা দেয়নি বৃদ্ধ জেলে সান্তিয়াগো’র জালে। বয়সের ভারে ক্লান্ত তিনি। মানুষ তাকে ভর্ৎসনা করে। অপয়ার অপবাদ মাথায় নিয়ে সমাজে একাকী হয়ে পড়েন তিনি। একসময় সহকারী ম্যানোলিনকেও নিয়ে যায় তার অভিভাবক। পুরোপুরি একা হয়ে পড়েন সান্তিয়াগো। একদিন তিনি নিজেই ছোট্ট একটি নৌকা নিয়ে বেরিয়ে পড়েন সাগরে। ধরা পড়ে একটি মাছ। কিন্তু বিশালাকার মাছটি তিনি তুলতে পারলেন না নৌকায়। হাঙরের নজরে পড়ে মাছটি। উত্তাল সমুদ্র থেকে সেই শিকার করা মাছটিকে তীরে নিয়ে আসতে হয় তাকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। অবশেষে কেবল মাছটির কিছু অবশিষ্ট সম্বল নিয়ে আসতে হয় বৃদ্ধ জেলেকে।
উপন্যাসটির নাম বলুন?
৫। গত এক দশকে কাতারে ১০১৮ শ্রমিকের মৃত্যু। এ নিয়ে আমাদের নিউজ হয় না আমরা পরে আছি নাসির তামিমা নিয়ে।
৬। ভণ্ডদের উপদেশ দিতে দেখলে বা শুনলে আমার হাসি পায়। ভণ্ডেরাই উপদেশ বেশি দেয়৷ সবচেয়ে বদ-চরিত্রের লোকটির ফেসবুক প্রোফাইলের ধর্মের গুণগান বেশি।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


