
১। মানুষ আজকাল বাক্সবন্দী হয়ে যাচ্ছে।
বিশেষ করে মেয়েরা। এক সময় নারীরা বাইরে বের হওয়ার জন্য আন্দোলন করতো। আর এখন তারা সারাদিন ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে, চ্যাটিং করে, মোবাইলে কথা বলে। পৃথিবী যত উন্নতির দিকে যাচ্ছে, মানুষ ততই নিজেকে চার দেয়ালের মাঝে বন্দি করে ফেলছে। যদিও বর্তমানে সংসারে ছেলেদের চেয়ে মেয়েদের রেসপনসিবিলিটি অনেক বেশী। ভূপেন হাজারিকার সেই গান মনে পড়ে যায়- 'পৃথিবী আমারে আপন করেছে, আপন করেছে পর...আমি এক যাযাবর...।'
২। এক ছাদের নীচে যে দু'জন নারী-পুরুষ রাতদিন যাপন করে, কেবল তারাই জানে- তাদের রাত ও দিনের প্রহর গুলি রঙ্গিন, নাকি ধূসর। প্রত্যেকটা মানুষই জীবনে ভুল করে। আবার নিজেকে শুধরায়, আবার ভুল করে। কিন্তু কিছু ভুল থাকে যা আর শুধরানো যায় না।
৩। সাহিত্য ও শিল্পের জগৎ প্রেম, সৌন্দর্য ও আনন্দের জগৎ। আত্মার জগতের স্বাদ পাওয়া যায় সাহিত্যে, শিল্পে। তাই সাহিত্য শিল্পের সহায়তাই মানুষের মনের উন্নয়ন সম্ভব হয়। গল্প-উপন্যাস ও কবিতা পড়তে পড়তে কী করে যে মানুষের দ্বিতীয় জন্ম হয় মানুষ নিজেই তার টের পায় না।
৪। বাইবেলে স্যামসন নামক বীরের উল্লেখ আছে।
তিনি খালি হাতেই একটা সিংহকে ছিন্নভিন্ন করে ফেলেছিলেন। আবার যখন সেখানে ফিরে এলেন, দেখলেন একঝাঁক মৌমাছি সিংহটির মৃতদেহকে আশ্রয় করে মৌচাক বানিয়েছে, যেখানে সঞ্চয় করেছে মধু।
৫। একটা সুখবর দেই-
২৬ মার্চ থেকে ঢাকা-শিলিগুড়ি সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।
৬। আজ শুক্রবার।
আমি মিরপুর এসেছি। ফাইহার নানা বাড়ি। বিকেলে বাসায় ফিরবো।
৭। বাংলাদেশের শতকরা ৯৮% মানুষ মনে করে সিরাজ সিকদার একজন গরীব ডাকাত এবং লুঠেরা।
অথচ মাত্র ২% মানুষ জানে সিরাজ সিকদার দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট থেকে মেধা তালিকায় পাশ করা একজন দক্ষ ম্যাকানিকাল ইঞ্জিনিয়ার। এবং সিরাজের লিখে যাওয়া বাংলা পুস্তক পড়ে অনুধাবন করতে অন্তত একজন মানুষকে ভাল মানের শিক্ষায় শিক্ষিত হতে হবে।
আপনি কি আরো জানেন, রাষ্ট্র একটি প্রতিষ্ঠান? যা চালায় একাধিক ব্যক্তি? নাকি ভেবে বসেছেন রাষ্ট্রযন্ত্র একটি আত্মা?
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


