
১। বিয়ের আগে নর-নারীর মধ্যে যে বন্ধুত্ব হয় তা বেঁচে থাকে বিচ্ছেদে। বন্ধুত্বের সময় যে কথা বলা তা শুধু বলার জন্য বলা অথবা বলার আনন্দেই বলা। বাস্তব জীবনে যখন তার দাম থাকবে না তখন বন্ধুকে বিদায় জানাতেই হয়। তাই না?
২। কথার ভিতর লুকিয়ে থাকা কথা বুঝতে পারি না, এমন নয়। না-বোঝার ভান করে থাকি। ভান যে শুধু অপরকে ধ্বংস করার জন্যই কাজে লাগে, আমি বিশ্বাস করি না। ভালো মনূষত্ব অর্জন করার জন্যও মাঝে মাঝে ভানের দরকার হয়।
৩। কথায় বলে, কুকুরের কাজও নেই আবার অবসরও নেই।
শুনেছি সমুদ্রের ধারে কুঁড়িয়ে পাওয়া বড়ো ঝিনুক, শামুকের খোলা বা শাঁখে কান ঠেকালে নাকি সমুদ্রের শো শো আওয়াজের মতো একটা অস্পষ্ট শব্দ শোনা যায়।
৪। পুরুষ সম্পর্কে নারীর ভীতি এবং অবিশ্বাস আমরা পাই গ্যেয়েটের "টবকুয়াটো টাসো'' কাব্যনাট্যে। ১৭৮৮-তে প্রকাশিত এই নাট্য দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে টাসো ও রাজকুমারীর কথোপকথনে রাজকুমারী বলেছেন- কোনও পুরুষের হৃদয় যে আজ ভরসার স্থল নয়। ভিনটারনিৎস জানতেন নারী সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা পাশ্চাত্য প্রভাবিত নয়।
৫। ...পৃথিবীতে পাখির আবির্ভাব ঘটে ১৯ কোটি বছর আগে।
...পাখি মানুষের নীরব বন্ধু।
...বর্তমানে পৃথিবীতে ৮৬০০ প্রজাতির পাখি আছে।
...দক্ষিণ এশিয়ায় ১২০০ প্রজাতির পাখি আছে।
...বাংলাদেশে রয়েছে ৬০০ প্রজাতির পাখি।
৬। অভদ্র লোকদের এই এক সুবিধা, ভদ্রলোকেরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে না। তারা নিজেরাই সহ্য করে যায়।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


