ছিঃ ছাত্রলীগ, ছিঃ বৃষ্টি!
২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।
স্থানঃ বৃক্ষ মেলা।
সময়ঃ দুপুর তিনটা।
ক্যামেরাঃ নাইকন ৩২০০।
ঠিক বিকেল পাঁচ টায়-
নিউ মার্কেটের সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়েছি
দেখি, চারদিকে মানুষ পাগলের মতো ছোটাছুটি করছে
খোঁজ নিয়ে জানলাম, হকারদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ
পুলিশ এসেছে, যাকে সামনে পাচ্ছে তার পিঠেই দিচ্ছে।
আকাশে ক্রমশ মেঘের গর্জন-
আমি আকাশের দিকে তাকাতেই, ঝুম বৃষ্টি শুরু হলো
মনটাই আমার খারাপ হয়ে গেল, আজ আসবে না নীলা
বৃষ্টি থামলো রাত আট টায়, কাক ভেজা হয়েছি আমি
সেন্ডেল গিয়েছে ছিঁড়ে, পা টেনে টেনে হাঁটছি বহু কষ্টে
বৃষ্টির দিনে রাস্তায় মুচি পাওয়া অসম্ভব।
এমন হওয়ার কথা ছিল না-
আজ নীলার সাথে খুব জরুরী অনেক কথা ছিল
ফুলার রোডে সুযোগ পেলে একটা চুমু কি দিতাম না
ছাত্রলীগ আর বৃষ্টি আজকের দিনটি দিলো মাটি করে
ছিঃ ছাত্রলীগ, ছিঃ বৃষ্টি, ছাড়বো না তোমাদের আমি।
ইচ্ছে করছে ছেঁড়া সেন্ডেল ফেলে, খালি পায়ে
এক দৌড়ে যাই নীলার কাছে।
নিজেকে বুঝাই, মন শক্ত করো,
পৃথিবী ভালো জায়গা নয়।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন