
ছবিঃ আমার তোলা।
১। আসল সমস্যা হলো- ইসলামে কোন মুলমন্ত্র নেই। সভ্যতার মুলমন্ত্র হলো, আধুনিক শিক্ষার জ্ঞান আহরণ। যা মুসলমানদের মধ্যে খুবই কম। সবার আগে আমরা মানুষ তার পর ধর্ম। প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত থাকতেই পারে... এটা তার নিজস্ব ব্যাপার। মুক্তচিন্তা করা পাপ, ভিন্ন চোখে দুনিয়া দেখা অন্যায় এবং, কলমের চেয়ে অস্ত্রের শক্তিই বেশি।
২। বসন্ত ঋতু টা বড় অদ্ভুত!! গাছের সব পাতা ঝরে যায়, চারদিকে শুকনা পাতা বাতাসে উড়ে...তারপর কচি সবুজ পাতায় সারা গাছ ভরে যায়!! বাতাসে দোলে!! আম গাছে মুকুল আসে। মুকুলের লোভে মাছি ভন ভন করে। অবশ্য মাছি না এলে আম হয় না।
৩। এক দশক এর বেশী হলো, জনাব হুমায়ন আজাদের উপর হামলাকারীদের কোন বিচার আজ পর্যন্ত হয়নি, সাগর রুনি হত্যাকারীদের বিচার হয়নি এরকম আরও অনেক হত্যা মামলা আছে যার কোন বিচার এখনও হয়নি। আমরা যাদের কে হারিয়েছি তাদের হত্যাকাণ্ডের সুবিচার চাই এবং ভবিষ্যতে যেন আর একটিও এই রকম হত্যাকাণ্ড না ঘটে।
৪। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই দেশের প্রধান। সুখে দুঃখে আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। সারা দেশের মানুষ সব সময় আপনার মুখের দিকে তাকিয়ে থাকে। দেশের মানুষের জান-মালের ১০০% নিশ্চতা দেওয়া উচিত সরকারের।
৫। আবহমানকাল থেকে নারী পুরুষ পরস্পরের প্রেমে পড়ে আসছে। ভবিষ্যতেও পড়বে। পরস্পরের মাঝে খুঁজে ফেরে এক অনাবিল প্রশান্তি। এর রসায়নটা কি? প্রেমিক প্রেমিকারা আসলে স্রেফ প্রেমে মজতেই ইচ্ছুক। কে চায় এর জটিল রসায়ন জেনে প্রেমে পড়তে!
৬। বিকেলের রোদ নিভে গেলে মনে হয়... মাঝে মাঝে কার কাছে যাবো? মাঝে মাঝে কার কাছে যাবো- এ প্রশ্ন আসলে তাড়া করে সবাইকে। সবাই চায় মাঝে মাঝে কারো আশ্রয় মাথা পেতে নিতে, কিছু চিরন্তন সম্পর্কে জড়িয়ে যেতে। কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়া কিংবা জড়ানোর ইচ্ছাটাই তো প্রেম।
৭। যদি মরে যাই কিছুই থাকবে না, এই মাটি যতই বান্ধব হোক,
কোনোদিন মনেও রাখবে না। গদ্যে-পদ্যে যা কিছু রচনা সবই মিথ্যা অনুশোচনা।
শুধু রবে, বলে এই মন- একটা অন্যায় চুম্বন।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


