somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

দুবলার চর

০১ লা মার্চ, ২০২১ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(This may not be the ultimate victory of your life,but this certainly Will be a memrable one.)

রাত বেশি নয়, নয় টা সাড়ে নয় টা হবে হয়তো।
আমরা পাঁচজন বন্ধু মিলে সুন্দরবনের দুবলার চড়ে গর্জন গাছের নিচে বসে গল্প করছিলাম। অন্ধকার রাত। খুব ঠান্ডা বাতাস। নানান গাছের পাতার সর সর শব্দ। চা খাচ্ছি, সিগারেট খাচ্ছি, এলোমেলো বিভিন্ন কথাবার্তা বলছি। আজই সন্ধ্যায় আমরা সুন্দরবনে এসে পৌছেছি। হঠাৎ সুমন বলল, এক মাইল দূরে একটা ভূতের বাড়ি আছে, অনেক আগের পুরোনো ভাঙ্গা বাড়ি। সুন্দরবনের আশে-পাশে যারা থাকেন, তারা বলেন বাড়িটা ভূতের। অনেকে বন থেকে মধু ও কাঠ সংগ্রহ করতে গিয়ে যারা কৌতুহলে এ বাড়ির কাছাকাছি গিয়েছে তারা আর ফিরে আসতে পারেনি। এই যুগে কেউ ভূতের কথা বললেই আমার খুব রাগ হয়। মুহূর্তের মধ্যেই আমি ঠিক করে ফেললাম ভূতের বাড়িতে আমি যাবো। মানুষের থাকার জায়গা নাই আর ভূতের বাড়ি! ফাজলামো! আমরা সবাই মিলে দুই ঘন্টা হেঁটে সেই ভূতের বাড়ি খুঁজে বের করি। তখনও রাত বারোটা বাজেনি।

দোতালা ভাঙ্গা বাড়ি কাঠের বাড়ি।
কোনো দরজা জানালা নেই। যেন পুরো বাড়িটা গাছ দিয়ে ঢেকে রাখা হয়েছে। শ্যাওলা পড়া, ইটের ফাঁকে ফাঁকে বড় বড় গাছ হয়েছে।সবাই নিচে থাকবে, আমি একা উপরে যাবো। কারণ আমার সখ এবং সাহস বেশি। যদি ভূত আমাকে মেরে ফেলে তাহলে আমার মৃত্যুর জন্য আমিই দায়ী। ওদের নানান শর্ত আমি সব মেনে নিলাম। অনেকক্ষন বাড়ির চারপাশ দিয়ে ঘুরেও, বাড়ির ভেতরে প্রবেশ করার কোনো দরজা খুঁজে পেলাম না। চারিদিকে প্রায় সাত ফুটের দেয়াল দিয়ে ঘেরা এবং দেয়ালের উপর তারকাটা ও ভাঙ্গা কাঁচ বসানো।

বন্ধুদেরকে নিচে রেখে আমি উপরে উঠলাম।
বন্ধুরা সাহায্য না করলে সাত ফুটের দেওয়ালে একা ওঠা সম্ভব হতো না। ভাঙ্গা কাঁচে হাত কেটে গেল অনেকখানি। অনেক ঝামেলা করে দোতালায় উঠলাম জানালা দিয়ে। বন্ধুরা সবাই আমার জন্য অপেক্ষায় আছে। দোলায় তীব্র অন্ধকার, কিছুই দেখা যায় না। আমি খুব ধীরে ধীরে এক রুম থেকে অন্য রুমে যাচ্ছি। ছাদে ওঠার সিঁড়ি খুঁজে পাচ্ছি না। কোনো কারণ ছাড়াই হঠাৎ খুব ভয় পেলাম। অনেক ভয় পেলাম। যদিও কোনো ভূত বা অন্য কিছু দেখিনি। শুধু মনে হলো, যেনো আমি অনন্তকাল ধরে এই ঘরে হেঁটে বেড়াচ্ছি। অনেকক্ষন পর বুঝতে পারলাম, আমি পথ হারিয়ে ফেলেছি। যেদিক দিয়ে দোতালায় উঠেছিলাম সেই পথ খুঁজে পাচ্ছি না। সব ভাঙ্গা দরজা-জানালা গুলো যেনো কোনো কারণে অদৃশ্য হয়ে গেছে। এই ভূতের বাড়ি থেকে আমি আর বেরুতে পারবো না। কে যেনো আমার নাম ধরে একবার ডাকলো। তারপর এক আকাশ নিরবতা। কোনো শব্দ নেই।

আমি খুব সাহসী নই। আবার খুব ভীতুও নই।
তবে ভূত প্রেত বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। খুব সিগারেটের তৃষ্ণা পেয়ে গেল। প্যাকেটে হাত দিয়ে দেখি সিগারেট আছে কিন্তু ম্যাচবাক্স নেই। খুব রাগ হলো। কার উপর রাগ হলো কে জানে! কি করি কিছুই বুঝতে পারছি না। খুব অস্থির অস্থির লাগছে। হঠাৎ শুনতে পেলাম কারা যেন ফিস ফিস করে কথা বলছে, মেরে ফেলো, মেরে ফেলো। আমি চোখ বন্ধ করে বললাম- ঈশ্বর সাহায্য করো, সাহায্য করো।

[লেখাটি অসমাপ্ত। সেই ১৯৯৬ সাল থেকেই অসমাপ্ত।]
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২১ দুপুর ১:৩৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×