সূর্যাস্ত থেকে প্রভাত
০১ লা মার্চ, ২০২১ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথা নয় চুপচাপ পাশে বসে থাকবে,
এমন একজন সঙ্গী দরকার আমার
যার মন খুব গম্ভীর, যার স্পর্শকাতরতা খুব প্রখর
যে কথা ছাড়াই মানুষকে বুঝতে পারে।
দু-চারটি ভালো কবিতা লিখতে লিখতেই
নিশ্চয় ত্রিশ-চল্লিশ বছর লেগে যাবে
এই ত্রিশ-চল্লিশ বছর, তোমরা গল্প করতে থাকো,
শেষে তোমাদের মঙ্গলই হবে।
পৃথিবীতে যত জন্তু-জানোয়ার আছে,
তার মধ্যে মানুষই সবচেয়ে বেশী নিষ্ঠুর
রোমিও-জুলিয়েট, হ্যামলেট, ম্যাকবেথ বা
কিং লিয়র সবগুলোই মানুষের নাম
কেউ-ই কিন্তু সত্যিকারের মানুষ নন
ওরা সবাই এক- একটি নাটকের প্রধান চরিত্র।
এক দেশে যখন সূর্যাস্ত, আর এক দেশে তখন প্রভাত
যেমন জীবনের একদিকে বার্ধক্য, অন্যদিকে শৈশব!
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২১ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম...
...বাকিটুকু পড়ুন
সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের...
...বাকিটুকু পড়ুন
কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক...
...বাকিটুকু পড়ুন
আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-
...
...বাকিটুকু পড়ুন