রহস্যময়
০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই সন্ধ্যায় বাসায় ফিরতে চায়,
প্রিয়তমার কোমল স্পর্শের জন্য
যে স্পর্শ কপালের ঘাম মুছে দিবে,
যে স্পর্শে কোমল পরশে মন শান্ত হবে।
আমি অনুভব করি,
আকাশে-মাটিতে-সমুদ্রে-ঘাসে-পথে-গাছের পাতায়-ফুলে
কেমন যেনো এক ধরনের গভীর ভালোবাসার
নিরব খেলা চলছে প্রতি নিয়ত
আর আমি ধোয়া ছেড়ে অন্ধকারে সিগারেট টানি,
আর হেঁটে বেড়াই পথ থেকে পথে।
কোনো একজন একাকী নারীর মিষ্টি কন্ঠ-
আমায় আনন্দ, বেদনা এবং যন্ত্রনা দেয়
নারী যখন আমার দিকে তাকায় চোখ তুলে,
আমি দেখি তার চোখে কী ভারী বর্ষন।
আমি সব দুঃখ-কষ্ট-বেদনা ভুলে থাকার জন্য-
বিশ্ব সংসারের কথা চিন্তা করতে থাকি
ইস্ কেউ যদি এখন এক কাপ গরম চা
আর একটা সিগারেট হাতে ধরিয়ে দিত!
আমি উদাস মুখে পীথাগোরাসের মতো-
জীবনকে অনুভব করার বৃথা চেষ্টা করি
ভালোবাসা বিকৃত হয়ে ভুল পথে চলে গেলে-
আর আগের জায়গায় ফিরে আসে না
তাই, বুকের কোন গহীনে যেন গোপন ব্যাথা
ছলছলিয়ে উঠে বার বার।
গাঢ় নীল আকাশের মাঝে রহস্যময় চাঁদ
সাদা বলেই জ্যোন্সার নরম আলো এত সুন্দর
বিশাল আকাশের নিচে এলোপাথাড়ি হাঁটতে হাঁটতে-
নিজেকে বড় নিঃসঙ্গ আর বিষন্ন লাগে।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন