somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বাইক দূর্ঘটনা

০৪ ঠা মার্চ, ২০২১ ভোর ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি বাইক নিয়ে বের হচ্ছি।
দেখি, আব্বা যেন কোথায় যাচ্ছে। বললাম, কোথায় যাবে? আমি নামিয়ে দিচ্ছি। আব্বা বলল, তোমার দেরী হয়ে যাবে নাতো? আমি বললাম, কি যে বলো! আমার পেছনে চুপ করে বসো। নড়াচড়া করবা না। আব্বা বললো, আস্তে চালাবি। আমি এসব বাইক টাইক খুবই ভয় পাই। আমি বললাম, ভয় পাওয়ার কিছু নাই। আমি খুবই ভালো বাইক চালাই। হেলমেট আমার একটাই। আব্বাকে বললাম, তুমি পড়ে নাও। আব্বা বলল, হেলমেট আমি পড়বো না। দম বন্ধ হয়ে আসে। তুই পড়ে নে।

বাইক চলছে।
আব্বা আমাকে শক্ত করে ধরে রেখেছে। মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। আমি বললাম, আব্বা ভয় পাচ্ছো কেন? আব্বা, বলল, তুই কথা বন্ধ কর। মন দিয়ে বাইক চালা। এখন মনে হচ্ছে, তোর বাইকে উঠাই আমার ভুল হয়েছে। আমি একটা চায়ের দোকানের সামনে বাইক থামালাম। আব্বা আর আমি চা খেলাম। আব্বাকে বললাম, তুমি মুখ ভার করে রেখেছো কেন? কি হয়েছে? আব্বা বলল, তোকে বাইক কিনতে মানা করেছিলাম। তবু তুই বাইক কিনলি। বাইক ভালো জিনিস না।

চা খাওয়া শেষে আমরা বাইকে উঠলাম।
বললাম, আব্বা তুমি এত ভয় পেও না। আজকাল বাইক ছোট ছোট পোলাপানও চালায়। তাছাড়া আমি কখনও জোরে চালাই না। নিয়ম মেনে আস্তে ধীরে চালাই। আব্বা বললো, এত সময় লাগছে কেন? এতক্ষনে তো আমাদের পৌঁছে যাওয়ার কথা। আমি বললাম, খুব ধীরে ধীরে চালাচ্ছি। সময় তো লাগবেই। আব্বা বলল, দেরী হোক তবু জোরে চালানোর দরকার নাই। আমি কিছুটা স্প্রীড বাড়িয়ে দিলাম। আব্বা কিচ্ছু বললো না। আমি আর একটু স্প্রীড বাড়িয়ে দিলাম।

হঠাত আমার বাইক একসিডেন্ট করলো।
আমি একদিকে ছিটকে পড়লাম। আব্বা আরেক দিকে ছিটকে পড়লো। বাইক গেলে আরেক দিকে। আমার মাথায় হেলমেট ছিলো। হাতে পায়ে সামান্য ব্যথা পেলেও আমার তেমন কিছু হয় নাই। অথচ আব্বা মারা গেলো। মাথায় আঘাত পেয়েছে। আব্বার মাথা প্রায় থেতলে গেছে। চারিদিক রক্তে ভেসে গেছে। আমি আব্বার পাশে মন খারাপ করে বসে আছি। খুব কষ্ট হচ্ছে আমার। আব্বাকে গন্তব্যে পৌছাতে পারলাম না। আমার আব্বাকে আমিই মেরে ফেললাম। আমি খুব কাঁদছি।

বাজে একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভাঙ্গল।
মাত্র সন্ধ্যা ঘনায়মান। বাসায় কেউ নাই। আব্বা মারা গেছে আড়াই মাস হয়ে গেছে। তাছাড়া আমি বাইক খুব ভয় পাই। আব্বা কোনো দিনও চায়নি আমি বাইক চালাই। আমার কোনো বাইক নেই। এরকম স্বপ্ন দেখার মানে কি? আমার মনে আছে, আব্বা মারা যাওয়ার পর আমি কোনো কান্না করি নাই। লাশ যখন কবরে নামানো হচ্ছে, তখন দূরে দাঁড়িয়ে দেখছিলাম। খুব কষ্ট হচ্ছিলো আমার। খুব। আজ এই স্বপ্নটা দেখার পর সেদিনের মতো কষ্ট হচ্ছে। চোখের কোনায় এক ফোটা পানি জমেছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২১ ভোর ৪:১২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

×