somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

দেয়াল ঘড়ির ব্যাটারি

০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।

আমি খুবই অলস হয়ে গেছি।
গ্রামের ভাষায় যাকে বলে আইলসা। গতকাল সকালে টেবিলে বসেছি নাস্তা করবো। কিন্তু পাউরুটিতে মাখন মাখতে ইচ্ছা করছে না। অতি সামান্য কাজ। বাটি থেকে চামচে মাখন নিবো, রুটিতে লাগাবো। সামান্য কিছু চিনি ছিটিয়ে দিবো। খেয়ে নিবো। অথচ এই সামান্য কাজ টুকু করতে ইচ্ছা করছে না। রুটি মাখন সামনে নিয়ে বসে আছি। মনে মনে ভাবছি হায় কেউ যদি রুটিতে একটু মাখন লাগিয়ে দিতো। এই ভাবতে ভাবতে আধা ঘন্টা চলে গেছে। শেষে এক কাপ চা খেয়ে উঠে গেছি। অথচ এই আমি তিন বছর আগেও সামান্য কারনে মেজাজ খারাপ হলে পায়ে হেঁটে এয়ারপোর্ট চলে যেতাম।

দুদিন আগের কথা-
সারারাত বৃষ্টি হলো। ভোরের দিকে বেশ ঠান্ডা পড়লো। রীতিমতো শীতে আমি কাঁপছি। উঠে যে ফ্যানটা কমিয়ে দিবো সেটা ইচ্ছা করছে না। শীতে কুকড়ে মুকড়ে আছি। এদিকে আমার গালি গায়ে ঘুমানোর অভ্যাস। তারপর আমার একটা ছোট্র টেবিল ফ্যান আছে। ঘুমানোর সময় মাথার কাছে রেখে ছেড়ে দেই। অস্থির বাতাস। ঘুমের মধ্যেই শীতে কাপতে কাঁপতে কুন্ডলী পাকিয়ে আছি তবু উঠে গিয়ে ফ্যান বন্ধ করতে ইচ্ছা করছে না। শেষে চেষ্টা করলাম মাথার বালিশ দিয়ে পিঠ ঢেকে দিতে। না তাতেও কাজ হয়নি। ঠান্ডায় কষ্ট করতে হয়েছে। এতো আইলসা আমি হলাম কি করে? আমি তো এরকম ছিলাম না।

অনেক দিন ধরে দেয়াল ঘড়িটা বন্ধ হয়ে আছে।
প্রতিদিন ভাবি আজ একটা পেন্সিল ব্যাটারি কিনব। কিন্তু কেনা হয় না। অথচ প্রতিদিন আমি বাইরে যাচ্ছি। নানান জিনিসপত্র কিনছি। বাসায় এসে সময় দেখার জন্য ঘড়ির দিকে তাকাই তখন মনে হয়- আহ আজও ব্যাটারিটা কেনা হলো না। এমন কি আমি রোজ যে দোকানে চা খাই। তার পাশের দোকানটাতে পেন্সিল ব্যাটারি সাজিয়ে রাখা। চা খাওয়ার সময় বেশ কয়েকবার সেই পেন্সিল ব্যাটারির দিকে চোখ যায়। সুরভি তার বাবার বাড়ি থেকে এসে বলল, তুমি এত ব্যস্ত একটা ব্যাটারি কিনে এনে লাগানোর সময় পাও নি! রাত তখন দশটা। আমি তেজ দেখিয়ে ছয় তোলা থেকে নামলাম। এবং ১২টা পেন্সিল ব্যাটারি নিয়ে এলাম।

আমি নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খাই।
অথচ আজ দশ দিন ধরে ঘরে গ্যাস্ট্রিকের ওষুধ নেই। প্রতিদিন বাইরে যাচ্ছি। অথচ ওষুধ না কিনে বাসায় চলে আসছি। এদিকে রাতে শুরু হয় বুক জ্বলাপোড়া। এন্টারসিডও নেই যে মুখে দিয়ে চুষবো। শেষে রাত দুইটায় দোতলায় ভাবীকে ফোন দিলাম। ভাবী আমাকে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দেন। সেটা খেয়ে রাতে আরাম করে ঘুমিয়েছি। এদিকে আমি বাসায় বলেছি সাদা ভাত রান্না করো। সাথে ভাজি- ভরতা। কিন্তু বাসার মানুষ পোলাউ, কাচ্চি আর বিরানী রান্নার হিড়িক লাগিয়েছে। তারউপর সন্ধ্যায় আবার পাকোরা, পিয়াজু, নুডুলসহ হাবিজাবি রান্না করছে রোজ। এরকম উলটা পালটা খেয়ে আমার অবস্থা কাহিল।

মা অনেকদিন ধরে বলছে শাপলা খাবে।
শাপলা খাওয়ার জন্য নাকি তার মন ছুটে গেছে। সে ইলিশ মাছ দিয়ে শাপলা খাবে। চিংড়ি মাছ খাবে এবং শুটকি মাছ দিয়ে নাকি শাপলা খাবে। নানী নাকি আগে শাপলা রান্না করতো অনেক মজা করে। সেই শাপলা মাকে কেউ এনে দেয় না। আমিও দেই নি। আমি দিব কি আমার কিছুই মনে থাকে না আজকাল। গতকাল মা রেগেমেগে নিজেই শাপলার সন্ধানে বের হয়েছে। একগাধা শাপলা নিয়ে এসেছে। আজ বাসায় শাপলার তিন আইটেম করেছে। ইলিশ মাছ দিয়ে, চিংড়ি দিয়ে আর শুটকি মাছ দিয়ে। শাপলা আমি কোনো দিন খাই নি। আজও খাবো না। সুরভি গতকাল তার বাবার বাড়ি থেকে বিরানী নিয়ে আসছে- আমি সেটাই খাবো।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১:৫০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×