somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

নতুন আলু

২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শহরে শীত এসে গেছে!
রাতের বেলা ব্যলকনিতে গেলে হু হু করে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগে। দিনের বেলা এতটা ঠান্ডা বাতাস থাকে না। শীত মানেই পিঠা আর বাজারে নতুন নতুন সবজি। অনেকদিন আগেই বাজারে নতুন আলু উঠেছে। নতুন আলু খেতে অনেক স্বাদ। আলু আমার খুব পছন্দ না। অনেককে দেখেছি বিরানীর আলু খেতে খুব পছন্দ করে। আমি আজ পর্যন্ত বিরানীর সাথে আলু খাই নি। আলুটা ফেলে দিয়েছি। কেন জানি আমার ভালো লাগে না। যাই হোক, আজকের কথা বলি- আজ বাসায় মূরগী রান্না হয়েছে ঝোল করে। সাথে নতুন আলু দেওয়া হয়েছে। নতুন আলু খেয়ে দেখলাম- খুবই ভালো লাগলো। পাঁচ টুকরা আলু খেয়ে নিলাম।

আমাদের এলাকায় এক ছাগল আছে-
সে হা হা হো হো করে হাসে। মানুষ হাসলে সুন্দর লাগে। ভালো লাগে। কিন্তু বদলোক যখন হাসে তখন তাদের সুন্দর লাগে না। বদলোকের হাসিতে তাদের কুৎসিত মানসিকতা ফুটে ওঠে। এই কুৎসিত মানসিকতা আবার কিছু কিছু রাম ছাগল খুব পছন্দ করে। ছাগলের হাসি দেখে রাম ছাগল বাহবা দেয়। এরকম ছাগল এবং রাম ছাগলদের আমি অপছন্দ করি। এরা কোনো কালেও মানুষ হবার নয়। বিশ্ব এগিয়ে যাবে বদলোক গুলো ছাগল ও রাম ছাগলই থেকে যাবে। ছাগলে বালছাল কবিতা লিখে আর রাম ছাগলে বাহবা দেয়। এই ছাগলেরা অনলাইনে ওৎ পেতে বসে থাকে। শিকার খোজে। তাদের শিকার কে বা কারা হলো আমি আপনাদের জানাবো।

যাই হোক, আলুতে ফিরে যাই-
নতুন আলু খেতে খুব স্বাদ। আলু এরকম এক জিনিস সব তরকারীতেই দেওয়া যায়। রুই মাছ, শিং মাছ, টেংরা মাছ ইত্যাদি প্রায় সব মাছেই দেওয়া যায়। সেদিন বাসায় রুই মাছ রান্না হয়েছে। রুই মাছের সাথে শিম, আলু আর ফুলকপি দিয়েছে। দারুন স্বাদ হয়েছে রান্না। বেশ আরাম করে খেয়েছি। আলু আর শিম ভাজি। সাথে একটু ধনেপাতা ছিটিয়ে দিলে খেতে দারুন লাগে। গরুর মাংসের সাথে আলু আমি পছন্দ করি না। কিন্তু সেদিন গরুর মাংসের সাথে নতুন আলু দিয়ে রান্না করেছে। খেতে ভালো লাগলো। মাংসের চেয়ে বেশি ভালো লাগলো আলু। এবার শীতে আমি খুব আলু খাচ্ছি। আগে এত আলু আমি খেতাম না।

আলুর দাম খুব বেশি নয়।
৩০/৪০ টাকা কেজি। নতুন আলু এমন এক জিনিস সিদ্ধ করে কাঁচা মরিচ, পেয়াজ, লবন আর সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়ে খেতেও অনেক মজা। একসময় ঢাকা শহরে অনেক ফেরিওলাকে দেখতাম আলুর দম বিক্রি করতো। বিশেষ করে স্কুলের সামনে আলুর দম খুব বিক্রি হতো। ছোট একটা বাটিতে করে কয়েক টুকরা আলুর দম দেওয়া হতো। উপরে সামান্য ধনিয়া আর শুকনা গুড়া মরিচের গুড়া ছিটিয়ে দিতো। খুব ঝাল লাগতো। কিন্তু খেতে ভালো লাগতো। গত কয়েকদিন আমি বেশ কয়েকটা স্কুলের সামনে আলুর দম খুজেছি। পাইনি। অথচ আমার খুব আলুর দম খেতে ইচ্ছা করছিলো। শেষে বাসায় বললাম, আলুর দম বানাও।

ঢাকা শহরে রাস্তায় ভাপা পিঠা খুব বিক্রি হচ্ছে।
মানুষ জন দাড়িয়ে থেকে ভাপা পিঠা নিয়ে যাচ্ছে। আমি নিজেও বাসার জন্য ভাপা পিঠা নিয়ে যাই। ভালো করে খেয়াল করে দেখলাম- ভাপা পিঠাতে খেজুরের গুড় দিচ্ছে না। আখের গুড় দিচ্ছে। জিজ্ঞেস করলাম আখের গুড় দাও কেন? বিক্রেতা বলল, খেজুরের গুড়ের অনেক দাম। এখন আমি ভাপা পিঠা কেনার আগে জিজ্ঞেস করি- গুড়টা আখের না খেজুরের? আগামী মাসের পাঁচ তারিখে আমাদের বাসায় পিঠা উৎসব হবে। ভাপা, বিবিখানা, পাটিসাপটা সহ অনেক ধরনের পিঠা বানানো হবে। দুই একদিনের মধ্যেই ফরিদপুর থেকে আসল খেজুরের গুড় চলে আসবে। আসল খেজুরের গুড় না হলে পিঠা খেয়ে আরাম নেই।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×