somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কৌতুক

২২ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। সৈয়দ মুজতবা আলী কলকাতার এক স্টেশনারি দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, ডায়মন্ড বলপেন আছে?
সেলসম্যান মুখের উপর বলে দিল, নেই।
চলে যাচ্ছিলেন মুজতবা, নিজেই ফিরলেন। জিজ্ঞেস করলেন, অন্য কী বলপেন আছে?
সেলসম্যান বললো, অনেক আছে! পাওয়ার, সুলেখা, ব্রাইট...
সৈয়দ মুজতবা আলী তাদের বুঝালেন সেলসম্যানশিপ কী? যখন তিনি জিজ্ঞেস করছিলেন ডায়মন্ড বলপেন আছে কি না? তাদের বলা উচিত ছিল, ডায়মন্ড বললেন নেই তবে পাওয়ার, ব্রাইট, সুলেখা... ইত্যাদি আছে। ক্রেতাকে বিকল্প না দেখিয়ে বিদায় করাটা ঠিক না। সেলসম্যানরা লজ্জিত হল, কিন্তু শিখলো।

কিছুক্ষণ পর সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় এসেছেন। জিজ্ঞেস করলেন টয়লেট পেপার আছে? সৈয়দ মুজতবা আলীর দীক্ষিত সেলসম্যান উত্তর দিল, টয়লেট পেপার একটু আগে শেষ হয়ে গেছে, তবে শিরিশ পেপার আছে, দেব?

২। স্বামী : আজ আমি তোমার কাছে কিছুই গোপন রাখবো না। কি জানতে চাও বলো?
স্ত্রী : আমিও। আচ্ছা আমাদের বিয়ের আগে তোমার কি কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল?
স্বামী : না, তবে মাঝে মাঝে নাইট ক্লাবে যেতাম আর কি!
স্ত্রী : তাই তো বলি তোমাকে এতো চেনা চেনা লাগছে কেন!

৩। এক হকার পেপার বিক্রি করতে গিয়ে খুব সমস্যায় পড়ল। কেউই কিনছে না। সে পেপার খুলে দেখল, আজ সানি লিওনের কোনো খবরই ছাপা হয়নি। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে পেপার বিক্রি শুরু করল, ‘সানি লিওনের কোনো খবর নেই, সানি লিওনের কোনো খবর নেই।’
সঙ্গে সঙ্গে তার সব পেপার বিক্রি হয়ে গেল।

৪। এক ব্যক্তি গ্রামের সব সিগারেটখোর লোককে একত্র করলেন সিগারেটের অপকারিতা সম্পর্কে বোঝানোর জন্য। প্রথমে তিনি একটি কাঁচের জারে সিগারেটের ধোঁয়া ঢুকালেন। তারপর ঐ জারে কয়েকটা মশা ঢুকিয়ে দিলেন।
কিছুক্ষণ পর সব মশা মারা গেল। তারপর তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন-
ব্যক্তি : এ থেকে আপনারা কি শিখলেন?
সিগারেটখোর : এ থেকে আমরা শিখলাম, মশার কয়েলের পরিবর্তে সিগারেট ব্যবহার করা উচিত।

৫। একজন রসায়ণবিদ ও তার এক বন্ধু রেস্টুরেন্টে খেতে গেল। রসায়ণবিদ অর্ডার দিল, "I want H2O please." এটা শুনে তার বন্ধুও অর্ডার দিল, "I want H2O, too". কিন্তু বন্ধুটিকে হাসপাতালের শরণাপন্ন হতে হল।

সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৮
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×