somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শখ !

২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

মানুষের শখের শেষ নেই।
আমি এক লোককে জানি তিনি সাপ পুষেন। হ্যাঁ সাপ। বিষাক্ত সব সাপ। তার সংগ্রহে এখন দুই শ' সাপ আছে। সব গুলোই বিষাক্ত সাপ। তিনি তার ফ্লাটের দুই রুমে সাপ পুষেন। দুটা রুম মোটা কাচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অবাক ব্যাপার হচ্ছে ভদ্রলোক আবাসিক এলাকায় সাপ পুষেন। ধরে নিলাম তিনি সাপ পুষেন খিলগাও আবাসিক এলাকায়। আশেপাশের অনেকেই তার সাপের ঘটনা জানে না। আবার অনেকেই জানে। কিন্তু কেউ তাকে কিচ্ছু বলার সাহস রাখেন না। কারন তিনি বড় সরকারী কর্মকর্তা।

সাপ খুবই ভয়াবহ প্রানী।
সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তিনি সাপ সংগ্রহ করেন। বহু সাপুড়ের সাথে তার যোগাযোগ আছে। সাপুড়েরা ভালো সাপ ধরতে পারলে তিনি অনেক টাকা দিয়ে কিনে নেন। সাপ পুষতে গিয়ে এখন তিনি সাপের বিষ সংগ্রহ করে, বিক্রি করেন। সাপের খাদ্য সংগ্রহ করার জন্য তিনি এলাকার টোকাই শ্রেনীকে বলেছেন, যে ইঁদুর ধরে দিবে- প্রতিটা ইদুরের জন্য এক শ' টাকা করে দেওয়া হবে। এমন কি তিনি বিভিন্ন পশুপাখি বিক্রি করা দোকানে গিয়ে বলেছেন- তাকে ইঁদুর ধরে দিতে। তিনি বেশি দামে কিনে নিবেন।

রফিক নামে আমাদের এলাকায় একটা ছেলে আছে।
লেখাপড়া বিশেষ করে নাই। গাধা ও নির্বোধ টাইপ। ছেলেটার শখ পর্ন ভিডিও সংগ্রহ করা। তার ইচ্ছা পৃথিবীর সব দেশের পর্ন ভিডিও সংগ্রহ করা। রফিক সাফল্য পেয়েছে। এখন তার কাছে সব দেশের পর্ন ভিডিও আছে। বন্ধুদের আড্ডায় সে নিজেকে নিয়ে খুব গর্ব করে। অনেকে রফিকের কাছ থেকে ভিডিও গুলো চেয়ে নিয়ে যায়। কেউ ভিডিও চাইলে রফিক মানা করে না। খুশি মনে দেখতে দিয়ে দেয়। এখন পর্ন ভিডিও ক্লিক করলেই চলে আসে। কিন্তু রফিক যখন ভিডিও গুলো সংগ্রহ করে তখন ইন্টারনেট ছিলো না।

আমাদের এলাকায় এক ছেলে আছে- নাম সেন্টু।
সেন্টি গত পঁচিশ বছর ধরে গাঁজা খায়। একবেলা ভাত খাওয়া বন্ধ থাকলেও গাঁজা খাওয়া সে আজও বন্ধ করেনি। সেন্টু ক্লাশ থ্রি পর্যন্ত পড়েছে। কোনো রকমে সে নিজের নাম লিখতে পারে। অথচ এক সাবেক মন্ত্রী তাকে সরকারী অফিসে তৃতীয় শ্রেনীর চাকরী দিয়েছে। সেন্টু ফেনসিডিল, ইয়াবা খেলেও তার প্রথম পছন্দ গাঁজা। প্রতিদিন সন্ধ্যায় তার বাসার ছাদে গাঁজা খাওয়ার আসর বসে। এই আসরে রিকশা চালক, সিএনজি ড্রাইভার থেকে শুরু করে পাশের বাসার দাড়োয়ান পর্যন্ত থাকে। সে এক দেখার মতো জিনিস। গানবাজনাও হয়। যাই হোক, এই সেন্টু কবুতর পালে। কবুতর নিয়ে বেশ সিরিয়াস।

আমার নিজের শখ কি?
ছোটবেলা স্ট্যাম্প সংগ্রহ করতাম। বিভিন্ন দেশের দৈনিক পত্রিকা সংগ্রহ করতাম। বিভিন্ন দেশের মুদ্রা আর কয়েন সংগ্রহ করতাম। বিড়াল পালতাম, মূরগী পালতাম। কিন্তু কোনো শখ'ই আমার দীর্ঘস্থায়ী হয়নি। বয়স বাড়ার সাথে সাথে শখ গুলো পরিবর্তন হয়েছে। যেমন এখন আমার সমুদ্র আর পাহাড় ভালো লাগে। বই পড়তে ভালো লাগে। লিখতে ভালো লাগে। রাতের বেলা ব্যলকনিতে বসে থাকতে ভালো লাগে। আমার ছোট্র কন্যা ফারাজার সাথে খেলতে ভালো লাগে। আপনার শখ কি?
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×