somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজ পদ্মাসেতুতে বেশ কয়েকটা মজার ঘটনা ঘটেছে

২৬ শে জুন, ২০২২ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আমাদের দেশের মানুষজন রসিকতা করতে খুব পছন্দ করে।
রসিকতা করার সুযোগ পেলে সেই সুযোগ কাজে লাগানোটা যেন দায়িত্ব। আজ নাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৮০ লাখ টাকা টোল জমা হয়েছে। টাকার অংকটা মন্দ নয়। গড়ে যদি প্রতিদিন ৫০ লাখ টাকাও হয়, তাহলে মাসে কত? যাইহোক, প্রধানমন্ত্রী নিজেও টোল দিয়েছেন। পদ্মাসেতুর প্রথম টোল শেখ হাসিনাই দিয়েছেন। আমাদের দেশের মানুষ টোল দিতে চায় না। নানান রকম পরিচয় দেয়। বলে, এটা সরকারী গাড়ি, এটা ছাত্রলীগের বাইক। এটা মিডিয়ার গাড়ি। সামান্য ক'টা টাকার জন্য অমুক অমুকের পরিচয় দিতে লজ্জাও তো লাগার কথা।



২। আজ একজন পদ্মাসেতুতে প্রস্বাব করে দিয়েছে।
এটা নিয়ে ফেসবুকে খুব হই চই। বাঙ্গালী তুচ্ছ বিষয় নিয়ে হইচই করতে পছন্দ করে। শুনেছি যে ছেলে প্রস্বাব করেছে তাকে পুলিশ খুঁজছে। আমার ধারনা, ছেলেটা বাইক এ করে যাচ্ছিলো। তার সিস পেয়েছে। সে বাইক থেকে নেমে সিস করেছে। তখন আরেকজন তার ছবি পেছন থেকে তুলে নেয়। এবং ছবিটা স্যোসাল মিডিয়াতে ছেড়ে দেয়। অতি সামান্য বিষয়। হাউকাউ করার কিছু নেই। তবে ছেলেটা সেতু তেঁ প্রস্বাব করা ভুল হয়েছে। এখন যদি ছেলেটার বাথরুম পেতো তাহলে কি সে সেতুতে পায়খানা করে দিতো?



৩। এক ছেলে পদ্মাসেতুর দুটা স্ক্রুপ খুলে ফেলেছে।
সে বলছে, পদ্মাসেতু তেঁ এমন স্ক্রুপ লাগিয়েছে যে হাত দিয়ে খোলা যায়। জনগনের টাকার অপচয় হয়েছে। ইত্যাদি ইত্যাদি। ছেলেটার ভিডিও ভাইরাল হয়। সন্ধ্যায় পুলিশ ছেলেটাকেও গ্রেফতার করে। আমার ধারনা, ছেলেটা মিথ্যা বলেছে। কারন ছেলেটার বাইক আছে। বাইক এর স্ক্রুপ খোলার যন্ত্র দিয়ে সে সেতুর স্ক্রুপ খুলেছে। ছেলেটা হয়তো ক্ষমা চাইবে এবং ক্ষমা পেয়ে যাবে। তবে ছেলেটার এই কাজ করা অবশ্যই অন্যায় হয়েছে।



৪। পদ্মা সেতুর প্রথম লেডি বাইকার রুবায়াত রুবা।
রুবা একজন ইউটুবার। তিনি বলেছেন, ''লিখে দিয়েছে ৮০ কিলোমিটার। আমি আইন মান্য করে বাইক চালিয়ে এসেছি। সবাইকেই একই অনুরোধ করবো''। রুবা অনেকে খুশি। দেশের মানুষরাও অনেক খুশি। সাংবাদিকরা নিউজ করতে পেরে খুশি। বহুলোক সেই নিউজ পড়ে খুশি। সব মিলিয়ে পদ্মাসেতুর কারনে দেশের মানুষ খুশি। এদিকে সিলেটের বন্যার খবর চাপা পড়ে গেছে। একজন কে দেখলাম, ফেসবুকে লিখেছে, পদ্মাসেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলে ভাইরাল হওয়া যাবে অতি সহজেই।

ছব্বিঃ গুগল।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২২ রাত ১০:০৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×