somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

গতকাল রাতে মরে গিয়েছিলাম

১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল রাতে তিনটায় বিছানায় গিয়েছি।
রাতে খুব বেশি খেয়ে ফেলেছিলাম। হাঁসফাঁস লাগছিলো। ভাবলাম ছাদে যাই কিছুক্ষন হাঁটাহাঁটি করি। কিন্তু ছাদে গেলাম না। মনে হলো ছাদে গেলে অশরীরী কারো সাথে দেখা হয়ে যাবে। কিছুটা ভয় লাগলো। একটা মুভি দেখা শুরু করলাম। নায়ক অন্ধ। তাকে ত্রিশ জন লোক ঘিরে ধরেছে। সবার হাতে দা, ছুরি, লাঠি, চাপাতি। তাঁরা নায়ককে ঘিরে ধরেছে। নায়িকা দূরে দাঁড়িয়ে আছে। বারবার সে দেবতা শিবকে ডাকছে। রাস্তায় অনেক মানুষ জমে গেছে। না জানি কি হয়? মুহুর্তের মধ্যে নায়ক ত্রিশ জনকে মেরে মাটিতে শুইয়ে দিয়েছে। অথচ নায়ক অন্ধ। মুগ্ধ হয়ে এই ফালতু মুভি দেখলাম। সময়ের অপচয় করা হলো।

টিভি অফ না করেই ঘুমিয়ে গেছি।
পাশের রুমে সুরভি আর আমার কন্যা। রাত তিনটা। সোফার উপরেই ঘুমিয়ে গেছি। গভীর ঘুম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখা শুরু করলাম। স্বপ্নে দেখি আমি মরে গেছি। একজন ডাক্তার ডেকে আনা হয়েছে। ডাক্তার বলছে, ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে। মসজিদ থেকে মরার খাট আনা হয়েছে। আমাকে সেখানে শুয়ে রাখা হয়েছে। সুরভি খুব কান্না করছে। সে কাঁদতে কাঁদতে ফিট হচ্ছে। আমার ছোট কন্যা ফারাজা। সে জানে না মৃত্যু কি? সে আমাকে ডাকছে 'বাবা' 'বাবা'। বাইরে। তার হাতে একটুকরো পাউরুটি। আমি মরে গেছি। অথচ সব দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আমার ভাইদের মধ্যে কিছুটা দিশেহারা ভাব। কেউ একজন বলল, আছরের ওয়াক্তে মাটি দিয়ে দাও। কান্নাকাটি থামাও। কোরআন পড়ো। মাদ্রাসা থেকে পোলাপান চলে এসেছে। তাঁরা সমানে কোরআন পড়ে যাচ্ছে।

একজন বলল আত্মীয়স্বজন সবাইকে খবর দেওয়া হয়েছে?
লাশ কিন্তু বেশিক্ষন রাখা যাবে না। আমি বললাম, সামু ব্লগের লোকজনদের খবরটা দিন। দীর্ঘদিন তাদের সাথে ছিলাম। আমার মৃত্যুর খবরটা তাদেরও জানা দরকার। কেউ আমার কথা শুনলো না। আমার সারা শরীর ঢাকা। শুধু মুখটা দেখা যাচ্ছে। অনেকে আমাকে দেখছে। নানান রকম কথা বলছে। 'লোকটা ভালো ছিলো'। 'এত অল্প বয়সে মরে গেলো'! এক মহিলা বললেন, 'মুখটা কেমন হাসি হাসি। মাশাল্লাহ। আল্লাহ বেহেশত নসিব করুক'। সবাই আমাকে এক পলক করে দেখছে। আমার যথেষ্ঠ বিরক্ত লাগছে। মনে মনে ভাবছি আছরের ওয়াক্ত কখন আসবে! এত এত মানুষের নাটক আর ভালো লাগছে না। জন্মের সময়ও অনেক দিকদারি, মৃত্যুর সময়ও অনেক দিকদারি। শান্তি নাই। আজিব দুনিয়া।

আমাকে মসজিদের পেছনে নিয়ে যাওয়া হলো।
আমাকে এখন গোসল করানো হবে। দুইজন মানুষ মিলে আমাকে গোসল করালো। সাদা কাপড় দিয়ে আমাকে ভালো করে মুড়ে দিলো। আমার লাশ রাখা হলো মুসজিদের সামনে। আছরের নামাজ শেষে আমার জানাজা হবে। জানাজা হলো। আমাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানে। মাটি গর্ত করা হয়েছে। বাঁশ ফালি ফালি করে কাটা হয়েছে। আমার তিন ভাই মিলে আমাকে কবরে নামালো। সব প্রক্রিয়া শেষ হতে ৫০ মিনিট সময় লাগলো। সবাই আমাকে অন্ধকার কবরে রেখে বাসায় চলে এলো। কবরে আমার ভালো লাগছে না। এমন সময় দুইজন ব্যাক্তি এলো। একজন বলল- বল তোর রব কে? আমি বললাম, সামনে থেকে যা। নইলে থাপ্পড় খাবি।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৫
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×