somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

নবী মুহাম্মাদের পেশা কী ছিল?

২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ দৈনিক যুগান্ত।

সেই সময় কোনো অফিস ছিলো না। কলকারখানা ছিলো না। মিল ফ্যাক্টরী ছিলো না। সংবাদপত্র ছিলো না। স্কুল কলেজ ছিলো না আরবের। বেশির ভাগ মানুষ মাছ ধরতো। ভেড়া পালতো। গহনা তৈরি করতো। চামড়ার পোষাক তৈরি করতো। তবে খেজুর উৎপাদন হতো অনেক। নবীজি কয়েকদিন অন্যের ছাগল চরিয়েছেন। নবীজির নিজের ছাগল ছিলো না। কিছু অর্থের বিনিময়ে অন্যের ছাগল চড়াতেন। অনেকে বলেন, নবীজি ব্যবসা করতেন। ঠিক কিসের ব্যবস্থা তার স্পষ্ট প্রমান মেলে না। ব্যবসার উদ্দ্যেশে তিনি সিরিয়া, ইয়েমেন, বসরা ইত্যাদি অঞ্চলে গিয়েছেন। নবীজি তার বংশ থেকে পাচটি উট পেয়েছিলেন। এবং একখন্ড জমি।

খাদিজা নামে এক ধনী বয়স্ক মহিলা ছিলেন। নবীজি তার সাথে ঘুরতেন। বিনিময়ে অর্থ পেতেন। এই খাদিজা ঠিক কি ধরনের ব্যবসা করতেন তার সঠিক তথ্য কোথাও নেই। নবীজির সাথে এই মহিলার ভালোবাসা হয়ে যায়। একসময় তাঁরা বিয়ে করে ফেলেন। তাদের সংসারে ছয় জন সন্তান আসে। ছয় সন্তানের মধ্যে দুজন জন্মের কয়েকদিন পর মারা যায়। বাকি সন্তানেরা দীর্ঘ হায়াত পাননি। উল্লেখ খাদিজার আগে একবার বিয়ে হয়েছিলো। খাদিজা ঘর সংসারে মন দিলেন। নবীজি ব্যবসায় মন দিলেন। যাইহোক, একসময় নবীজি ধর্ম প্রচার নিয়ে এত ব্যস্ত ছিলেন যে অন্য কোনো কাজ করার আর সময় পাননি। কাবা ঘর নির্মান নিয়ে নবীজি ভীষন ব্যস্ত ছিলেন। কাবা ঘর থেকে মূল্যবান সম্পদ চুরী হয়ে যাচ্ছিলো। তখন কাবা ঘরে ছাদ ছিলো না।

আরবের লোকদের নোংরা জীবনযাপন আর অরাজাকরতা দেখে নবীজী যথেষ্ঠ বিরক্ত হলেন। তাই নবী হেরা গুহায় ধ্যান করতে শুরু করলেন। তখন নবীজির স্ত্রী খাদিজা বেঁচে ছিলেন। তিনি দুই মাইল হেটে এসে হেরা গুহায় নিয়মিত খাবার দিয়ে যেতেন নবীজিকে। তখন তো আর রিকশা, সিএনজি বা পাঠাও, উবার ছিলো না। অবশ্য নবীজি বেশির ভাগ সময় খাবার খেতেন না। গরীব মিসকিনদের দিয়ে দিতেন। রমজান মাসে নবীজি টানা একমাস হেরা গুহায় থাকতেন। যাইহোক, নবীজির পেশায় ফিরে যাই। সেই সময় আরবে পশুর চামড়া বিক্রি হতো। তরোয়াল এর বেশ চাহিদা ছিলো। অবশ্য তখন কোনো ব্যবসায়ী শান্তিতে ব্যবসা করতে পারতো না। খুব ডাকাতের উৎপাত ছিলো। মক্কা-মদীনায় নবীজিকে বহু লোক পছন্দ করত, ভালবাসতো, শ্রদ্ধা করত। তাঁরা যে কোনো বিপদে আপদে নবীজির কছে দৌড়ে চলে আসতেন।

নবীজি চাইতেন প্রতিটা এলাকায় মসজিদ নির্মান হোক। এবং মসজিদের পাশে থাকবে বাজার। তাহলে ব্যবসা ভালো হবে। নামাজ শেষে তিনি বলতেন, মাপে কম দিবে না। কাউকে ঠকাবে না। সুদ এর কারবার থেকে দূরে থাকো। জমি চাষ করো। সময় মতো পানি দাও। তাহলে ভালো ফসল পাবে। নবীজি যুদ্ধ করতেন। যুদ্ধে জয়ী হয়ে অনেক সম্পদ অর্জন করতেন। সেসব সম্পদ নিজের জন্য সামান্য রেখে যাকাত হিসেবে বিলিয়ে দিতেন। নবীজির সংগ্রহে অনেক গুলো উট ছিলো। এমনকি নবীজি নিজের জমি অন্যকে বর্গা দিতেন। নবীজি আরাম আয়েশে নিজের জীবন বিলিয়ে দেননি। কারন একটা জীবন তিনি অর্থে কষ্টে পার করেছেন। খাদিজা কে বিয়ের পর তার ভাগ্য ফিরে। নবীজি মাটিতে ঘুমাতেন। প্রতিদিন আসরের নামাজ শেষে নবীজি তার সাহাবীদের সাথে গল্প করতেন। হুজাইফা নামে এক সাহাবী ছিলেন। নবীজিকে খুব পছন্দ করতেন। এই হুজাইফা নবীজির ব্যাক্তিগত সচিব ছিলেন।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২২
২৭টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×