somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ব্লগার নূর মোহাম্মদ নুরু (সাময়িক পোষ্ট)

৩১ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগার নূরু মোহাম্মদ নুরু অসুস্থ।
প্রায় দুই সপ্তাহ আগে তার সাথে আমার কথা হয়। জানতে পারলাম ব্লগার নূর মোহাম্মদ নুরু কিডনী সমস্যায় জর্জতির। সাথে আছে ডায়বেটিকস এবং মারাত্মক চোখের সমস্যা। নুরু সাহেব আমার কাছে ব্লগার চাঁদগাজীর কথা জানতে চেয়েছেন। বললেন, চাঁদগাজীকে বিনা কারনে ব্যান করা হয়েছে। উনি একজন শক্তিশালী ব্লগার। জ্ঞানী মানুষ। উনি ভূয়া আর জটিল কুটিলক লোকদের জম। সামুতে তার মতো ব্লগারদের খুব দরকার।

৫/৬ মাস আগে নূরু সাহবের কন্যার বিয়ে হয়েছে।
ব্লগার 'জগতারন' জানতে চাচ্ছিলেন- নুরু সাহেব কোথায়? অনেকদিন তাকে ব্লগে দেখা যাচ্ছে না! তাকে সহ অন্য ব্লগারদের জানানোর জন্যই এই পোষ্ট। নুরু সাহেব সামুর খুব পুরোনো ব্লগার। উনি ছড়া কবিতা লিখতেন দারুন। কম বেশি সকলকেই মন্তব্য করতেন। আমাকে নিয়েও উনি বেশ কয়েকটা কবিতা লিখেছেন। আমার কন্যাকে নিয়েও লিখেছেন। নুরু সাহেব ব্লগিং খুব ভালোবাসতেন। কিন্তু কতিপয় ব্লগার তাকে অপমান অবহেলা করেছে। যা তার পক্ষে সহ্য করা সম্ভব ছিলো না। উনি ব্লগ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। আমি তাকে বুঝিয়েছি।

নুরু সাহেব মনিষীদের জীবনী লিখতেন।
বিখ্যাত ব্যাক্তিদের জন্ম ও মৃত্যু দিনে তিনি তাদের নিয়ে লিখতেন। লেখার নিচে তিনি লিখে দিতেন সম্পদনা নূর মোহাম্মদ নুরু। কতিপয় কুকুরের লেজ বিশেষজ্ঞ ব্লগার তার সম্পদনা টাইপ লেখা গুলো নিয়ে তাকে চূড়ান্ত রকমের অপমান অবহেলা করেছে। নুরু সাহেব একজন বয়স্ক মানুষ। চাকরী থেকে অবসর নিয়েছেন। তাকে এই ভাবে অপমান অবহেলা করা ঠিক হয়নি। এখন তিনি অসুস্থ। দীর্ঘদিন ব্লগিং করে উনি শেষমেশ ব্লগ থেকে পেলেন অপমান অবহেলা। উনি সত্যিই অনেক কষ্ট পেয়েছেন।

একবার ব্লগিং করতে গিয়ে-
নুরু সাহেবের সাথে আমার দ্বন্দ হয়ে যায়। আমিই মনে হয় বাড়াবাড়িটা বেশি করেছিলাম। শেষমেশ জাদিদ সাহেব আমাদের ঝামেলা মিটমাট কর দেন। তারপর থেকে নুরু সাহেবের সাথে আমার সম্পর্ক গভীর হয়। ফেসবুকে আমাদের নিয়মিত কথা হতো। এই সামুতে নুরু সাহেব আর চাঁদগাজী দুজন দুজনকে দারুন মজা করে মন্তব্য করতেন। নুরু সাহেবের বাড়ি বরিশাল। উনি একদিন জানলেন আমার শ্বশুর বাড়ি বরিশাল। এরপর থেকে উনি আমাকে বরিশালের জামাই বলে ডাকতেন।

যাইহোক, নুরু সাহেব সুস্থ হয়ে ফিরে আসুক সামুতে।
এবং আমি চাইবো পুরোনো এবং শ্রদ্ধ্যেয় ব্লগারদের যেন 'লেজ বিশেষজ্ঞ' ব্লগাররা চূড়ান্ত রকমের অপমান না করে। ভালো না লাগলে তার লেখা এড়িয়ে চলুন। এবং উনি যদি ব্লগের নীতিমালার বাইরে চলে যান তার ব্যবস্থা নেবেন ব্লগটিম। লেজ বিশেষজ্ঞদের লাফালাফি থামানো দরকার। তারাই যদি লাফালাফি করে তাহলে ব্লগটিম বা এডমিন কি করবে? লেজ বিশেষজ্ঞদের কথা শুনে কি ব্লগটিম চলবে? নিশ্চয়ই না। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। চারিদিকে খুব ডেঙ্গু দেখা দিয়েছে। সকলেই সাবধান থাকবেন। জয় বাংলা।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৫
২৮টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×