somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বাংলাদেশ কি ২০২৩ সালে ভয়াবহ সংকটে পড়তে যাচ্ছে?

০৩ রা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'যত গর্জে তত বর্ষে না'।
আসলে ২০২৩ সালে কিছুই হবে না। যা হবে তা হচ্ছে- জিনিসপত্রের দাম আরো বাড়বে। দেশে করোনার পর জিনিসপত্রের দাম বেড়েছে। আসলে জিনিসপত্রের দাম সব সময় বাড়তেই থাকবে। আজ থেকে ৪০/৫০ বছর আগের লোকেরাও বলতো জিনিসপত্রের দাম বাড়ছে। আগামীতে ৪০/৫০ বছর পরও জিনিসপত্রের দাম বাড়বে। এখন একটা সিগারেটের দাম ১৫ টাকা। একটা ডিমের দাম ১৪ টাকা। হায় হায় করে কোনো লাভ নাই। সব যুগে জিনিসপত্রের দাম বাড়ে, বাড়বেই। আপনাকে যা করতে হবে- তা হলো আপনার আয় বাড়াতে হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। আয় বাড়াতে না পারলে অভাবে পড়বেন। এই আধুনিক যুগে দুর্ভিক্ষ হবে না। যার টাকা আছে, তার কোনো চিন্তা নাই। চুরী, ছিনতাই আর প্রতারণা বাড়বে।

আমাদের দেশে জিনিসপত্রের দাম লাগামহীন ভাবে বাড়ে।
কারন সরকার বাজার নিয়ন্ত্রণ করতে জানে না। অর্থ্যাত পদ্মাসেতু/মেট্রোরেল তৈরি করা যায়, কিন্তু বাজার মনিটরিং করা যায় না। আগে যে ডাক্তার ভিজিট নিতো ৫০০ শ' টাকা এখন সেই ডাক্তার ভিজিট নিচ্ছে ৮০০ শ' টাকা। জিনিসপত্রের দাম বৃদ্ধির কারন হচ্ছে 'দূর্নীতি'। দেশে দূর্নীতি বন্ধ করা গেলে জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়তো না। সরকার কোনোদিনও দূর্নীতি বন্ধ করতে পারবে না। কারন সরকারের প্রতিটা লোক দূর্নীতি করে। ২০২৩ সালে দরিদ্ররা আরো দরিদ্র হবে। বেকারদের সংখ্যা আরো বাড়বে। দেশে অনেকে বলাবলি করছে শেখ হাসিনা ২০২৩ সালে পালিয়ে যাবে। কারন আওয়ামীলীগ দেশকে তলাছাড়া বাক্সে রুপান্তরিত করেছে। সরকারের নানান বিষয় নিয়ে ফেসবুক এবং ব্লগ গুলোর চেয়ে ইউটিউবে বেশি আলোচনা হয়।

কোনো কারনে শেখ হাসিনা মারা গেলে-
শেখ রেহেনা প্রধানমন্ত্রী হতে চাইবেন। অন্যদিকে শেখ হাসিনার পুত্র-কন্যা জয় ও পুতুল প্রধানমন্ত্রী হতে চাইবে। তখন আওয়ামীলীগে দুই ভাগে ভাগ হয়ে যাবে। লাগবে ক্যাচাল। যাইহোক, এখন যদি আল্লাহ আমাদের জন্য কয়েকজন অলৌকিক ক্ষমতাসম্পন্ন নবী পাঠান, তাহলে দেশের ভালো হবে। আমাদের দরকার এখন নুহু সাহেবের নৌকা। ধর্মের কথা বাদ দেই। ধর্ম দিয়ে দেশের কোনো সমস্যার সমাধান সম্ভব নহে। যে সমস্ত দেশ ধর্মকে দূরে রাখতে পেরেছে, তারাই সফল হতে পেরেছে। শেখ হাসিনা কেন বলেছেন মন্দার কথা? পুতিন কি সত্যিই পরমাণু হামলা চালাবে ইউক্রেনে? সম্ভবত আগামী বছরে প্রাকৃতিক দুর্যোগ ও অনাবৃষ্টি জনিত শস্যহানির আশঙ্কা করেই মনে হয় হাসিনা এ কথা বলেছেন। শেখ হাসিনা 'শুদ্ধি অভিযান'টা চালু রাখলে ভালো হতো।

নবীজি বলেছেন, কেয়ামতের আগে-
আহাম্মকদের জয়জয়কার হবে। হচ্ছেও তাই। একটা ঘটনা বলি- ২২/২৩ বছরের এক ছেলে গ্রামে থাকে। সে বাজারে চুরী করতে গিয়ে ধরা খেয়েছে। এখন চোর বলছে- 'আমার ভুল হয়েছে'। ক্ষমা করে দেন। একলোক আবার এটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। এখন এই চোর হয়ে গেছে সেলিব্রেটি। লোকজন এই চোরের সাথে টিকটক ভিডিও করার জন্য লাইন দিচ্ছে। একটা ভিডিওতে ৮/১০ লাখ লাইক পড়ে। এই চোরের জনপ্রিয়তা দেখে স্কুল কতৃপক্ষ তাকে স্কুলের এক অনুষ্ঠানে প্রধান অতিথি করেছে। ছাত্রছাত্রীরা দুই পাশে লাইন ধরে দাঁড়িয়েছে। চোর মাঝখানে কালো চশমা পড়ে হেঁটে গেছে। ছাত্রছাত্রীরা তালি দিয়েছে, ফুল পাপড়ি ছুড়ে মেরেছে। এখন এই চোর টিকটক হিরো।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৮
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×