somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

'জ্ঞান' অর্জন করতে হয়

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শুনেছি আমাদের নবীজির একজন বন্ধু ছিলেন।
তার নাম- ওয়ারাকা ইবনে নওফেল। তিনি বাইবেল এবং অন্যান্য নানা ধর্মের বিশেষজ্ঞ ছিলেন। উনার কাছ থেকেই নবীজি বাইবেল এবং পুরনো নানা ধর্মের গল্পগুলো মন দিয়ে শুনতেন। এমনকি মিশরে যে মমি করে রাখা হতো ফারাওদের সেসবও নবীজি তার কাছ থেকে জেনেছেন। নবীজি তার বন্ধুকে বলেছিলেন- 'দৃঢ়ভাবে অন্ধভাবে কিছু বিশ্বাস করলেই তো সত্য হয়ে যায় না'। নবীজির বন্ধু এই 'নওফেল' এরিস্টটলকে জানতো। তার লেখা পড়তো। এরিস্টটল এমন একজন ফিগার ছিলো যাকে পরবর্তী এক হাজার বছর পৃথিবীর সকল দার্শনিক অনুসরন করতো।

আমাদের নবীজি অবশ্যই কিছু লেখাপড়া জানতেন।
সেই সময়ের বিশ্বের অনেক জ্ঞানী গুনী সম্পর্কে নবীজির ধারণা ছিলো। সারা বিশ্ব থেকে অনেক জ্ঞানী লোক আরবে আসতো। তাঁরা নবীজির সঙ্গে দেখা করতেন। নবীজি যিশুর জন্মের আগের ইতিহাস তাদের কাছ থেকে জানতে পারতেন। এরিস্টটল সম্পর্কে নবীজি অনেক কিছু জানতেন। যাইহোক, আমি ধর্মীয় পোষ্ট লিখতে চাই না। সামুতে ধর্মীয় পোষ্ট মানেই ক্যাচাল পোষ্ট। শুধু আপনাদের কাছে আমার প্রশ্নঃ শুনেছি নবীজির নির্দেশে কবি 'আসমা বিনতে মারওয়ান' নামক এক পাঁচ সন্তানের জননীকে নির্মমভাবে খুন করা হয়? কেউ জানলে এ বিষয়ে আমাকে জানাবেন। আমি এতটুকু জানি- ইসলাম শব্দটির অর্থ আত্মসমর্পন। তার মানে ভালো মন্দ যাই হোক প্রথম কথাই হলো আপনাকে মেনে নিতে হবে মাথা পেতে।

বাংলাদেশের শিক্ষাব্যাবস্থা দক্ষিন এশিয়ার মধ্যে সব থেকে খারাপ।
বসুন্ধরা, এস আলম, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ বা আবুল খায়েরের মতো বড় বড় শিল্প প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার পেছনে শত শত কোটি টাকা ব্যায় করতে পারলেও কখনো শুনবেন না যে এরা বুয়েট, চুয়েট বা ঢাকা ইউনিভার্সিটিতে কোনো ল্যাব তৈরী করে করেছে। এর কারন কি? বাংলাদেশের নায়িকা শাবানা সারা জীবন বাংলা সিনেমা করেছেন। এখন ছেলেমেয়ে নিয়ে আমেরিকা থাকেন। তিনি বাংলাদেশে একটা মসজিদ ও মাদ্রাসা করে দিয়েছেন। এবং অনুরোধ করেছেন তার সিনেমা গুলো যেন আর টিভিতে দেখানো না হয়। তার ছেলেমেয়েরা সবাই আধুনিক শিক্ষায় শিক্ষিত। আফ্রিকার ছোট ছোট দেশগুলো দূর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের সামনে কোনো আশা নাই। এই সামু ব্লগে সঠিক কোনো লেখা পাওয়া যায় না। ভুলভাল, মিথ্যা তথ্য এবং সংগ্রহ করা তথ্য দিয়ে লোকজন সামুতে লিখছে। মূলত সামুতে লোকজন আসে মজা নিতে। সময় কাটাতে।

নিজের ঘরে বসে থেকে তো দুনিয়া দেখা যাবে না।
চোখ কান খোলা রাখুন অনেক কিছু জানতে পারবেন। জানার কোনো বয়স নাই। বাংলাদেশের মানুষের নীতি নৈতিকতা খুব সস্তায় বিক্রি হয়। আমাদের দেশের মানুষ খেলাধুলা শিক্ষা সবকিছুতেই অদক্ষ ও পিছিয়ে। আমাদের দেশের মানুষ বিবর্তনবাদ বলতে বুঝে বানর থেকে মানুষ হওয়া। এতটুকু বুঝেই তাঁরা লাফায়। একলোক বলতেছে- 'হে আল্লাহ আমার ছেলেকে ইসলামের জন্য কোরবান করে দিলাম'। এই কথার মানে কি? পুরো দেশের পরিবেশ জঘন্য এবং নদী ভরাট ও অবৈধ দখল করে নিজেরাই পরিবেশ বিপর্যয় ঘটিয়েছে। তাই বিশ্বের সর্বনিকৃস্ট শহরের তালিকাতে এ দেশের শহরের নাম। যদিও আমাদের দেশের ৯০ শতাংশ লোক মুসলিম। দেশের মুক্ত মনাদের উচিৎ নির্বোধদের মুখের ওপর জবাব দিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সাহায্য করা।

আমি কোরআন পড়ি। হাদীস পড়ি।
যে কোনো কিছু পড়তেই আমার ভাল লাগে। হাতের কাছে পড়ার মতো কিছু না পেলে লিখি। গত কয়েকদিন আমি নবীজির মেরাজ ও মহাকাশ নিয়ে কিছু পড়াশোনা করলাম। মহাবিশ্ব সৃষ্টির প্রায় নয় বিলিয়ন বছর পরে পৃথিবী নামক গ্রহটির উদ্ভব ঘটে। এর পূর্বে পৃহিবী নামক কোন কিছুর কোন অস্তিত্ব ছিল না। কিন্তু কোরআনে পরিষ্কারভাবেই উল্লেখ করা হয়েছে যে, আসমান বা মহাকাশে আমরা যা দেখি সেসব এবং জমিন, অর্থাৎ পৃথিবীকে একই দিনে বা একই সময়ে সৃষ্টি করা হয়েছে। অথচ বিজ্ঞান বলছে- মহাবিশ্ব সৃষ্টির পরে ৯২১ কোটি বছর পৃথিবী বলে কোন গ্রহের অস্তিত্ব ছিল না। এই সময়ে মহাবিশ্বে অসংখ্য গ্রহ নক্ষত্রের উদ্ভব এবং ধ্বংস ঘটেছে, যখন পৃথিবীর জন্মও হয় নি। আমি বিশ্বাস করতে চাই- ধর্ম মানুষকে ন্যায়- অন্যায়ের প্রভেদ শেখায়, নীতি শেখায়, নিজের অস্তিত্বের ভঙ্গুরত্ব শেখায়, নম্রতা শেখায়, প্রতিবাদ শেখায়। সবচেয়ে বড় যেটা শেখায় সেটা হল ধার্মিক মানুষের দায়িত্ব।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৮
২৭টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×