somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ১২০

১৯ শে জুন, ২০২৩ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তলা।

আমাদের এলাকায় এক দূর্নীতিবাজ আছেন।
সে এক মন্ত্রীর মাধ্যমে সীমাহীন টাকা দূর্নীতি করেছে। সেই মন্ত্রী অবশ্য এখন নেই। সে এখন আমেরিকাতে আছেন। অনেক বয়স তার। যাইহোক, এই মন্ত্রীর কল্যানে পাঁচজন লোক কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই পাঁচজন দূর্নীতিবাজ থেকে তিনজন গ্রেফতার হয়েছে। একজন পতলতক এবং একজন হচ্ছেন আমাদের অঞ্চলের। তাকে গ্রেফতার কেন করা হচ্ছে না আমি জানি না। অনেকে বলেন, তাকে একবার গ্রেফতার করা হয়েছিলো- উনি নগদ দুই কোটি টাকা দিয়ে ছাড়া পেয়েছেন। এবং একজনকে তিন কোটি টাকা দিয়েছেন। এখন তিনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মানুষজনকে ন্যায় নীতির কথা বলেন। কোটি কোটি টাকা খরচ করে উনি সরকারী দলের একটা পদ কিনেছেনে। যুবলীগের একটা পদ দুই কোটি টাকা!

উনি হঠাত করে এত টাকার মালিক কিভাবে হলেন এই প্রশ্ন তাকে কেউ করে না।
উনি গ্রামের অনেক দরিদ্র মানুষের জমি দখল করেছেন। শুধু দখল না সাদা কাগজে সিগনেচার নিয়ে রেখেছেন। আগামী নির্বাচনে তিনি এমপি নির্বাচন করবেন। এবং আমি নিশ্চিত উনি জয়ী হবেন। লোকটা বুদ্ধিমান। লোকটার সবচেয়ে ভালো অভ্যাস হলো- টাকা নিয়ে কৃপণতা করেন না। যেখানে দশ টাকা দিলে কাজ হয়, সেখানে উনি দুইশ' টাকা দিয়ে দেন। উনি নিজ গ্রামে স্কুল করেছেন, মাদ্রাসা করেছেন। এবং উনি প্রতি সপ্তাহে গ্রামে যান। মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোজ নেন তাঁরা কেমন আছেন। কেউ অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করেন। উনি এখনও এমপি হন নাই। কিন্তু উনি গ্রামে গেলেই তার বাসায় সাত জন পুলিশ পাহারা দেয় সারারাত। গ্রামের দরিদ্র লোকেরা তার কাছে হাত পাতে। তিনি সকলে টাকা দেন।

বর্তমানে উনার টিভি চ্যানেল আছে।
দৈনিক পত্রিকা আছে। এছাড়া আছে ১৩ রকমের ব্যবসা। অথচ তার বাবা ছিলেন একজন কৃষক। অন্যের জমি চাষসবাস করতেন। সেই লোকের ছেলে আজ সীমাহীন টাকার মালিক। তিনি দুইবার ওমরা করেছেন। তিনবার হজ্ব করেছেন। এখন সব জায়গায় তার একটাই কথা- ''আমি আমার এলাকার মানুষের সেবা করতে চাই। আমৃত্যু আমি মানুষের সেবা করে যেতে চাই। আপনারা আমাকে আপনাদের সেবা করা আমাকে বঞ্চিত করবেন না''। আমার মাঝে মাঝে তাকে বলতে ইচ্ছা করে- যেহেতু আপনার শুধু মানুষের সেবা করার ইচ্ছা তাই আমার একটু সেবা করে দেন। আমার পা খুব চাবায় একটু টিপে দেন। মনে মনে বলি। সামনে গিয়ে বলার সাহস নেই। আল্লাহ্‌ বলেছেন, আমি মানুষকে বুঝেই সম্পদ দান করি। যে যতটুকু প্রাপ্য ও ধারন করতে পারবে- তাকে আমি ততটুকু দেই।

এরকম দুর্নীতিবাজ প্রতিটা অঞ্চলে আছে।
সরকার এদের চিনে, জানে। কিন্তু এদের গ্রেফতার করবে না। এইসব দূর্নীতিবাজ টকশো'তে অংশ নেয়। অনেক ন্যায় নীতির কথা বলে। দেশ প্রেমের কথা বলে। মুক্তিযুদ্ধের কথা বলে। ধর্মের কথা বলে। সরকারের গুণগান করে। সাংবাদিকেরা তাদের কাছে গিয়ে হাত কচলায়। উনি সাংবাদিকদের বলে দিয়েছেন, কষ্ট করে তোমাদের আসার দরকার নেই। সাংবাদিকদের জন্য নিয়মিত বিকাশে টাকা পাঠিয়ে দেওয়া হয়। দুদকের কর্মকর্তাদের বাসায়ও এটা-সেটা পাঠাতে হয়। তিনি এতটাই দয়ালু অনেককে তিনি সিঙ্গাপুরের প্লেনের টিকিট দেন যাওয়া আসার। বহু পাতিনেতা তার কাছে এসে হাত চুলকায়। তিনি কাউকে নিরাশ করেন না। তাঁরা সবচেয়ে বড় গুণ তিনি সবাইকে খুশি করতে জানেন। অনেকের টাকা আছে কিন্তু খরচ করতে জানেন না।

আজকাল উনি টাকা দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছেন।
হুজুরেরা না চাইলেও তিনি মাদ্রাসার জন্য টাকা দিচ্ছেন। এতিমখানায় টাকা দিচ্ছেন। গ্রামের গন্য মান্য ব্যাক্তিদের নিজ বাসায় ডেকে এনে খাওয়াচ্ছেন। গ্রামের অনেক বেকার ছেলেকে জোর করে ধরে এনে তার অফিসে চাকরি দিয়েছেন। গ্রামে যারা তাকে মানে না। সম্মান করে না। তাদের তিনি কঠিন করে টাইট দিয়েছেন। প্রত্যেকের নামে মামলা দিয়ে দিয়েছেন বেনামে। যারা তার কাছে এসে পা ধরে মাফ চেয়েছে, তাদের তিনি ক্ষমা করে দিয়েছেন। যারা ক্ষমা চায়নি, তাদের কোটকাচারি করতে করতে তাদের জীবন শেষ। এই লোক আগামীতে দেশের এমপি হবেন। তারপর মন্ত্রী হবেন। কেউ তাকে ঠেকাতে পারবে না। নো নেভার। ভালো লোক মন্ত্রী এমপি হতে পারে না। আমি গ্রামে গিয়ে দেখেছি- আমাদের পুরো গ্রাম তার পোস্টার আর ব্যানার দিয়ে ভরা।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২৩ রাত ১২:৪৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা দিবসে, বাবা কে

লিখেছেন কিরকুট, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:২৯

বাবা,

আমি যখন তোমাকে এই চিঠিটা লিখছি,তখন থেকে ঠিক ছয় হাজার ছয়’শ বাইশ দিন আগে তুমি আমাকে একা করে চলে গেছো। সংখ্যাগুলি লিখতে যত সহজ, তার ভেতরে জমে থাকা শূন্যতাটা... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

একটি কিশোরীর অসমাপ্ত গল্প, নাকি আমাদের সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি?

লিখেছেন জুয়েল তাজিম, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৮

দৃশ্যটা যেন কোনো সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলারের শুরু। চারদিকে গুড়িগুড়ি বৃষ্টি। নির্জন জঙ্গলের ভেতর একটি গাছের সঙ্গে ঝুলছে এক কিশোরীর অর্ধগলিত লাশ। কোমর থেকে বিচ্ছিন্ন নিচের অংশ মাটিতে পড়ে আছে,... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

×