এক কাপ চা
১৯ শে জুন, ২০২৩ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তলা।
আমাকে এক কাপ চা দেবে? একটু কড়া করে?
খালি পেটে চা কিসের! আগে কিছু খেয়ে নাও।
বর্ষাকালটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ;
ইচ্ছা করছে কাউকে ডেকে আমার প্রেমের গল্পটা বলি!
পদ্মপাতার জলের মতোই মানুষের আয়ু।
অর্জুন, অর্জুন, ও অর্জুন! চা খাবে না?
স্যরি, ঘুমিয়ে পড়েছিলাম।
মাছিটা উড়ে উড়ে চায়ের কাপে বসতে চাইছে;
মাছিটা এরকম প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠলো কেন?
নাকি মাথা নষ্ট মাছি!
রুবার বান্ধবী ছিলো নীলা।
নীলা সহজ সরল মেয়ে কিন্তু চটক ছিলো,
খেয়াল করলে টের পাওয়া যেত;
খুব ফরসা নয়, খুব লম্বা নয়, দুচোখে মায়া ভীষণ
দোষ একটাই রাগলে শালা বলে গালি দিতো!
একুশ বছরের ছেলে, আঠারো বছরের মেয়ে!
ফোনে কথা বলে যাচ্ছে-
যখন খুশি এসো, আমি বাড়িতেই আছি
আসবো, আসবো। এক ঘন বৃষ্টির দিনে!
আমাকে এক কাপ চা দেবে? একটু কড়া করে? (সেই পুরনো ঘ্যান ঘ্যান। আমি কবিতা লিখতে পারি না। কিন্তু আমার কবিতা লিখতে ইচ্ছা করে। তাই কবিতার মতোন করে কয়েক লাইন লিখি। যা মোটেও কবিতা নয়। হাবিজাবি বলা যেতে পারে। আমি হাবিজাবি লেখার জন্য নামি ক্ষমাপ্রার্থী। দীর্ঘদিন ধরেই তো এরকম হাবিজাবি লিখছি। হয়তো আরো লিখব। সবাই ভালো থাকুন। জয় বাংলা।)
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২৩ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনহারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন