somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজ মেঘলা দিন

২০ শে জুন, ২০২৩ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি; আমার তোলা।

আমি বড় একা হয়ে গেছি।
কেবল মনে হয় আমার আর কেউ নেই। ওরা কি আমার কেউ? ওরা সব নিজের নিজের। মানুষ ঘর বাড়ি বানায়, সুখে থাকার জন্য। নিরাপত্তার জন্য। মানুষ সব বুঝে কিন্তু মেনে নিতে পারে না। আমি একদিন গ্রামে ফিরে যাবো। চাষবাস করবো। গাছের পর গাছ লাগাবো। প্রত্যেক মানুষের রক্তেই একটা ফিরে যাবার টান থাকে। কিন্তু যেতে পারে না। শহর ধরে রাখে। আগে দুনিয়ায় এত খারাপ লোক ছিলো না। এখন অনেক খারাপ হয়েছে। লোকে যখন মুখে ভালো ভালো কথা বলে তখন আমার মুখে থুথু আসে।

মানুষ অনর্থক অনেক কথা বলে ফেলে।
না বললেও কোনো সমস্যা ছিলো না। কলকারখানা পরিবেশ দুষন করে। ঠিক তেমনি কিছু মানুষ একটা পরিবার ধ্বংস করে দেয়। ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দেয়। দুষিত মানুষজন দুষিত পরিবেশ সৃষ্টি করে। তখন তারা পৃথিবীর সৌন্দর্য বুঝতে পারে না। জীবনের সোন্দর্য বুঝতে পারে না। মানুষকে আমার খুব খারাপ লাগে না। এদের মধ্যে ভালো আছে, মন্দ আছে, দয়ালু আছে, উদাসীন আছে। সবাই খারাপ নয়, এটাই যা একটা ভালো ব্যাপার। এযুগের মানুষ প্রয়োজন ছাড়া ভালোবাসা সহানুভূতি দেখায় না।

সুন্দর করে বাচতে হলে, নিজেকে সংযত করতে হবে।
বাইরের লোককে বেশি আশকারা দেওয়া যাবে না। বাইরের লোক মানেই পলিউশন। তাদের কাছ থেকে সহানুভূতি পেয়ে লাভ নেই। তাদের কাছে নিজেকে হনু ভাবে উপস্থাপন করাও সঠিক কাজ নয়। গাছ মাটিকে ধরে রাখে। আর বাইরের মানুষ শুধু পলিউশন তৈরি করে। ভালো-মন্দ, সুখ-দুঃখ, হাসি-কান্না নিয়েই আমাদের জীবনের সব কিছু। সব সময় ভালো মুডে থাকতে না পারাটা জীবনেরই অংশ, তবুও আমরা আশা করি সবাই প্রতিদিন ভালো থাকবো, সুন্দর থাকবো।

যে সমস্ত ডাকাতেরা দেশ চালাচ্ছে-
বক্তৃতা দিচ্ছে, টিভি চ্যানেলের সামনে চ্যাটাং চ্যাটাং কথা বলছেন- তারা কি জানেন দেশের মানুষ রোগ-ভোগ, খিদে, বিপদ-আপদ নিয়ে কি রকম ভাবে বেচে আছে? আর আসমানে যে ঈশ্বর আছেন, তার তো নাকে তেল দিয়ে ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। আমাদের দেশের বেশিরভাগ ডাক্তার যেদিন ভালো চিকিৎসা দেবেন, সেইদিন থেকে আর কেউ ভারতে চিকিৎসার জন্য যাবে না। ডাক্তাররা চিকিৎসাই পরম ধর্ম যেদিন মনে করবেন, সেদিনের পর আর কেউ ভারত যাবে না চিকিৎসার জন্য।

একবার একটা ম্যাগাজিন তাদের গবেষনা পত্রে গবেষনা করে বললো যে,
শতকরা ৫০ ভাগ মেয়েরাই বোকা। এই শুনে নারীরা আন্দোলন শুরু করলো। এরপর ঐ ম্যাগাজিন তাদের রিপোর্টটি ভুল সংশোধন করে নতুন করে লিখলো, 'নারীরা শতকরা ৫০ ভাগই বুদ্ধিমান'। আর তারপর সবাই সেটা খুব শান্তিতে মেনে নিল। নারীরা আর কতকাল এমন বোকা থাকবে? নারীরা আবার চালাক হলেও সমস্যা। ডির্ভোস দিয়ে দিবো।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২৩ দুপুর ১:২৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা দিবসে, বাবা কে

লিখেছেন কিরকুট, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:২৯

বাবা,

আমি যখন তোমাকে এই চিঠিটা লিখছি,তখন থেকে ঠিক ছয় হাজার ছয়’শ বাইশ দিন আগে তুমি আমাকে একা করে চলে গেছো। সংখ্যাগুলি লিখতে যত সহজ, তার ভেতরে জমে থাকা শূন্যতাটা... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

একটি কিশোরীর অসমাপ্ত গল্প, নাকি আমাদের সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি?

লিখেছেন জুয়েল তাজিম, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৮

দৃশ্যটা যেন কোনো সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলারের শুরু। চারদিকে গুড়িগুড়ি বৃষ্টি। নির্জন জঙ্গলের ভেতর একটি গাছের সঙ্গে ঝুলছে এক কিশোরীর অর্ধগলিত লাশ। কোমর থেকে বিচ্ছিন্ন নিচের অংশ মাটিতে পড়ে আছে,... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

×