somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বিচার-বিশ্লেষণ

২২ শে জুন, ২০২৩ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বুদ্ধিমান মানুষেরা, বিদ্ধান মানুষেরা সব গ্রাম ছেড়ে শহরে চলে আসে।
এবং অল্প কিছু মানুষ প্রবাসী হয়। ফলে গ্রাম ফাকা ও অন্ধকার হয়ে যায়। আজেবাজে লোকেরা সেখানে রাজত্ব করে। ভুল শিক্ষা, ভুল রাজনীতি, ভুল ধর্ম, ভুল নৈতিকতা নষ্ট করে দিচ্ছে আমাদের গ্রামগুলোকে। খেয়াল করলে দেখা যায়, থার্ড গ্রেড লোকজন গ্রাম চালাচ্ছে। আমার রাগ মূলত আহাম্মক মানুষদের উপরে। শেখ হাসিনা বলেছেন, গ্রাম হবে শহর। গ্রাম বদলে যেতে শুরুর করেছে। সাহিত্যের অজপাড়া গা বলতে এখন আর কিছু নেই। মাটির রাস্তা গুলো হয়ে গেছে পাকা রাস্তা।

মানুষ শহরে কেন আসে?
হায়ার এডুকেশন, বেটার জব অপরচুনিটি, হায়ার স্ট্যাটাস। একবার গ্রাম থেকে ফিরে এলে, আর যাওয়া হয় না। শহর মানুষকে ধরে রাখে। অথচ শহরের বাতাস বিষিয়ে উঠেছে। শহরের মানুষ দুষিত মানুষ। দুষিত মানুষদের শাস্তি দিবে প্রকৃতি। প্রকৃতির নিয়মেই তারা কাত হয়ে পড়ে যাবে। চারিদিকে শত শত মৃতদেহ পড়ে থাকবে, তাদের সরানোর লোক পাওয়া যাবে না। ঢাকা ছোট একটা শহর প্রায় দু কোটি লোকের বাস এখানে। ভাবা যায়! রাস্তায় বের হলে শুধু মানুষের জটলা। আমার দম বন্ধ হয়ে আসে।

রাজনীতিকরা তাদের কুটকচালিতে বন্ধী-
আমলারা ব্যস্ত প্রশাসনিক কাজে আর সাধারণ মানুষ অন্নবস্ত্রের বাইরে কিছুই ভাবতে পারে না। মূলত সমাজের জ্ঞানী মানুষেরা ঈশ্বরের বিকল্প। আধুনিক বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেলেও ধর্ম মানুষকে বর্বর, আহাম্মক ও নির্বোধ করে দিচ্ছে। লোকজন বুঝে না আমার চোখে গোয়েন্দার পর্যবেক্ষণ আছে। আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি- যদি আমার দূর্নীতি করার সুযোগ থাকতো তাহলে আমি কি দূর্নীতি করতাম? না আমি দূর্নীতি করতাম না। মন্দ কাজ থেকে আমি সব সময়ই দূরে থেকেছি।

অনেকদিন আগে একটা দৃশ্য দেখেছিলাম।
দৃশ্যটা এই রকম- বুড়ো বাবা মৃত্যু শয্যায়। গাঁজা খেয়ে ছেলে বাবার দুই পা জড়িয়ে ধরলো। ফুপিয়ে ফুপিয়ে কাদতে কাদতে বলল, আমি কুলাঙ্গার। বেইমান। একটু কষ্ট করে ঊঠে আমাকে জুতাপেটা করুন বাবা। দু গালে ঠাস ঠাস থাবড়া দিন। আমি পাপী। বাবা বললেন, মরা কান্না শুরু করলি ক্যান? যা তোর বউকে বলল খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করতে। আমি খাবো। ছেলে দৌড়ে গেলো বাজারে খাটি খেজুরের গুড় আর দুধ আনতে। মৃত্যুর কাছাকাছি গিয়ে একলোক বলছে- পায়েস খাবো।

বেশ কয়েকদিন ধরে বাসায় আমি একা।
সুরভি গেছে তার বাবার বাড়ি। ঘুম আসে না। আমি এপাশ ওপাশ করি। মাঝে মাঝে মোবাইলে সময় দেখি। একসময় মসজিদে ফযরের আযান দেয়। তখন তন্দ্রা তন্দ্রা ভাব আসে। আমি ঘুমিয়ে যাই। ঘুমিয়ে গেলেও টের পাই, কে যেন আমার মাথার কাছে বসে আছে। আমার মাথায় পরম ভালোবাসায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার চোখ মেলে তাকিয়ে দেখতে ইচ্ছা করে না। বুঝতে পারি একটা মেয়ে। শরীর থেকে সুন্দর গন্ধ আসে। পুরো ঘর ঠান্ডা হয়ে যায়। তবু আমি চোখ মেলে তাকাই না। গভীর ঘুমে তলিয়ে যাইপালী
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২৩ দুপুর ২:০১
৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমুদ

লিখেছেন সাইফুলসাইফসাই, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৯

আমুদ
সাইফুল ইসলাম সাঈফ

সে এক রাজ্যে রাজার রাজকন্যা
তাঁর রূপ, লাবণ্য, গড়নে মুগ্ধ!
সে বিকশিত গুণবতী
তাকে দেখে জাগে মনে প্রীতি!

তাঁর খুব রাগ কিন্তু মায়াবতী
তাকে দেখলে উদ্ভূত হয় প্রেম রাতারাতি।
সে উড়ে নীল আকাশে
আমি কাতর... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×