somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

জ্যোতিষী বললেন, ব্যবসা না, আপনাকে দিয়ে কোনো কিছুই হবে না

২৩ শে জুন, ২০২৩ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনি কি ঈশ্বর বিশ্বাস করেন?
হঠাৎ এ কথা কেন?
ডারউইন থেকে করে বড় বড় বিজ্ঞানীরা কেউই সৃষ্টিতত্ত্বকে বিজ্ঞানসম্মত ভাবে ব্যাখ্যা করতে পারেন নাই।
এ বিষয়ে আমার নিজস্ব কোনো মতামত নেই। আসলে ঈশ্বর নিয়ে ভাবতে ইচ্ছা করে না।
আমার আবার এসব নিয়েখুব ভাবতে ইচ্ছা করে।
আমার ঈশ্বরের কথা মনেই আসে না।
কেন আসে না? এই যে কি সুন্দর পৃথিবী, চারদিকে কত প্রান, সমুদ্র অথবা মহাকাশ কত রহস্যময়! এসব দেখে মনে প্রশ্ন আসে না?
না আসে না।
এসব নিয়ে ভাবা দরকার।

আচ্ছা, আপনাকে একটা ঘটনা বলি। মেঘলা আকাশ! বনগ্রাম রেল স্টেশনে বসে আছি। ট্রেনের অপেক্ষায়। আমার মতো আরো কিছু লোক অপেক্ষায় ছিলো। হঠাৎ শুরু হলো বৃষ্টি। স্টেশনে থাকা লোকজন দৌড়ে নিরাপদ আশ্রয়ে গেলো। আমি কোথাও গেলাম না। বৃষ্টিতে ভিজতে থাকলাম। অথচ আমার হাতে ছাতা। মুগ্ধ হয়ে দেখছি, কয়েকটা চড়ুই পাখিও আমার মতো বৃষ্টিতে ভিজছে! কোনো পাখি তো ঝড় বৃষ্টিতে ভিজে না। এই চড়ুই গুলো ভিজছে কেন!

একসময় মানুষ পিপড়ার চলাচল দেখে বুঝে নিতো, বন্যা আসছে। চড়ুই পাখি বৃষ্টিতে ভিজছে, কোন বিপদ কি আসন্ন? এই বৃষ্টিতে ভেজা চড়ুই পাখির সাথে বিপদের কি সম্পর্ক থাকতে পারে? প্রবল বৃষ্টিতে চারপাশ আবছা এবং আমি অন্যমনস্ক। যাইহোক, ট্রেন এখনো আসেনি। এটাই কি ঈশ্বর চেয়েছেন? আমি ঈশ্বরের চিন্তায় না গিয়ে ভেজা মাটির গন্ধ উপভোগ করতে লাগলাম।
একজন অন্ধকে যদি বলা হয়, তুমি কি চাও? যা চাইবে তাই পাবে। অন্ধ পৃথিবীর কোনো সম্পদ চাইবে না, টাকা পয়সা চাইবে না। সে বলবে আমার চোখ দুটো ঠিক করে দাও। খ্যাতি সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ সুস্থ থাকা। সুস্থ থাকতে গিয়ে নারী পুরুষ অভিনয় করে। অভিনয় না জানলে জগৎ সংসার থেমে যেত।

একবার এক জ্যোতিষীর দেখা পেয়েছিলাম, উনি টাকা পয়সা ছাড়া আমার হাত দেখে দিলেন। আমি বললাম দেখুন তো আমার কি অপঘাতে মৃত্যু লেখা আছে নাকি? জ্যোতিষী মন দিয়ে আমার হাতখানা পাচ মিনিট দেখলেন। তারপর একটু হেসে বললেন অপঘাতে মরবেন না। আমি বললাম, আমায় দিয়ে কি ব্যবসা হবে? জ্যোতিষী বললেন, ব্যবসা না, আপনাকে দিয়ে কোনো কিছুই হবে না।

এক মেয়ে বলল, আচ্ছা আমি দেখতে কেমন?
তুমি দেখতে নদীর মতো সুন্দর।
তাহলে আমাকে পাত্তা দাও কেন? আসলে আমি দেখতে সুন্দর নই।
আমি জোর দিয়ে বললাম, প্রতিটা মেয়েই দেখতে সুন্দর।
মেয়েটা বলল, তাহলে আমাকে বিয়ে করবে? কথা দাও।

মেয়েদের কি ঘর সংসার ছাড়া আর কিছু করার নেই? তাছাড়া বিয়ের পর কত ভয়, উদ্বেগ, অনিশ্চয়তা। নিজের পরিবার ছেড়ে, অনেক দায়দায়িত্ব নিতে হয়। সমাজের বেশির ভাগ পুরুষ মেয়েদের সত্যিকারের কষ্ট বুঝতে পারে না। মেয়েদের সমস্যা হলো, বিয়ের জন্য সঠিক পুরুষ নির্বাচন করতে পারে না। এবং নিজেকে যোগ্য ও দক্ষ করার আগেই প্রেম ভালোবাসা করে বিয়ে করে ফেলে। এজন্য ভুগতে হয় আমৃত্যু। মেয়েদের মন স্বভাবতই এলোমেলো। তারা চিন্তা ভাবনা গুলোকে পর্যায়ক্রমে সাজাতে পারে না বলে সিদ্ধান্তে আসতে দেরি হয় বা কখনোই আসতে পারে না।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২৩ রাত ৮:৫৪
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা দিবসে, বাবা কে

লিখেছেন কিরকুট, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:২৯

বাবা,

আমি যখন তোমাকে এই চিঠিটা লিখছি,তখন থেকে ঠিক ছয় হাজার ছয়’শ বাইশ দিন আগে তুমি আমাকে একা করে চলে গেছো। সংখ্যাগুলি লিখতে যত সহজ, তার ভেতরে জমে থাকা শূন্যতাটা... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

একটি কিশোরীর অসমাপ্ত গল্প, নাকি আমাদের সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি?

লিখেছেন জুয়েল তাজিম, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৮

দৃশ্যটা যেন কোনো সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলারের শুরু। চারদিকে গুড়িগুড়ি বৃষ্টি। নির্জন জঙ্গলের ভেতর একটি গাছের সঙ্গে ঝুলছে এক কিশোরীর অর্ধগলিত লাশ। কোমর থেকে বিচ্ছিন্ন নিচের অংশ মাটিতে পড়ে আছে,... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

×