somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

পিতা ও কন্যার বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন (ছবি ব্লগ)

১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কন্যা আর আমি বাসা থেকে বের হয়েছি।
কোথায় যাবো জানি না। রাস্তায় নেমেই কন্যা বলল, বাবা রিকশা নাও। বললাম, কোথায় যাবে? মেয়ে বলল- চিড়িয়াখানা। চলে গেলাম চিড়িয়াখানা। কন্যা গত কয়েকদিন ধরে তার নানা বাড়ি। তার নানা বাড়ির কাছেই চিড়িয়াখানা। এর আগেও কন্যাকে নিয়ে চিড়িয়াখানা গিয়েছি। কন্যা জিরাফ দেখে ভীষন খুশি হয়েছিলো। তখন কন্যা অনেক ছোট। কিন্তু তার সেই জিরাফের কথা মনে আছে। সুরভি বাসায়। সে পিঠা বানাচ্ছে। যাইহোক, আজ রবিবার চিড়িয়াখানা বন্ধ। শেষে আমরা গেলাম বোটানিক্যাল গার্ডেন। চিড়িয়াখানা বন্ধ হওয়াতে আমি খুশিই হয়েছি। বোটানিক্যাল গার্ডেন ভালো। অনেক গাছপালা আছে। রুগ্ন অসুস্থ পশু দেখার চেয়ে গাছপালা ভালো।



ফারাজা আজ অনেক হেঁটেছে।
শেষে বলল, বাবা এবার আমাকে কোলে নাও। আর হাঁটতে পারছি না। আমি হুট করে মেয়েকে নিয়ে চলে আসছি। সাথে কোনো খাবার আনিনি। এমনকি পানির বোতলও না। মেয়ে বলল, বাবা আমার ক্ষুধা পেয়েছে। এদিকে মেয়ের মায়ের কঠিন নিষেধ তাকে বাইরের খাবার দেওয়া যাবে না। বোটানিক্যাল গার্ডেন থেকে বাসায় ফিরে যেতেও আধার বেশি ঘন্টা সময় লাগবে। হাঁটতে হাঁটতে অনেক ভিতরে চলে গিয়েছিলাম। শেষে মেয়েকে কোলে নিয়ে টানা আধা ঘন্টা হেঁটে গার্ডেন থেকে বের হই। পুরো গার্ডেন ঘুরে দেখতে হলে সারাদিন লাগবে। অসংখ্য গাছ। লেক আছে। দুটা পুকুর আছে। সব মিলিয়ে সাজানো গোছানো। খুব সুন্দর।



কন্যা আর আমি পুকুর পাড়ে অনেকক্ষন বসে থাকলাম।
কন্যা বলল, সে পুকুরে সাঁতার কাটবে। এবং পুকুর থেকে মাছ ধরে আনবে। আমি বললাম, পুকুর নামার আগে তোমার সাঁতার শিখতে হবে। নইলে ডুবে যাবে। কন্যা বলল, তাহলে তুমি নামো। ডুব দিয়ে একটা মাছ ধরে এনে দাও। প্লীজ বাবা। আমি বললাম, আমি সাঁতার জানি না। একের পর এক কন্যা গল্প করে যাচ্ছে। আমি মন দিয়ে শুনছি। মনে মনে ভাবছি সুরভি যখন জানবে আমরা তাকে ছাড়া বোটানিক্যাল গার্ডেন এসেছি, সে ভীষন রাগ করবে। আসলে আজ ইচ্ছা ছিলো- তূরাগ নদীর পাশ দিয়ে হাঁটাহাঁটি করবো। নদীর দুপাশে সুন্দর রাস্তা করেছে। কিন্তু হঠাত চলে এলাম বোটানিক্যাল গার্ডেন।



আমার বন্ধু শাহেদ জামাল যায় রমনা পার্কে।
আমার বাসা থেকে রমনা পার্কের দূরত্ব বেশি নয়। ৬০/৭০ টাকা রিকশা ভাড়া। যে কোনো পার্ক সবচেয়ে বেশি সুন্দর দেখায় ভোরবেলা। ভোরের পরিবেশ অতি মনোরম। আর দিনের বেলা পার্কের পরিবেশ নষ্ট করে দেয় প্রেমিক প্রেমিকেরা। এদের আচার আচরন অশোভন। সবচেয়ে বেশি অবাক হলাম মেয়ে গুলো প্রত্যেকে বোরকা পরা। ধার্মিক বলেই তো তাঁরা বোরকা পড়েছে। তাহলে প্রেম করছে কেন? অশোভন আচরণ করছে কেন? আমার মনে আছে আমি আর সুরভি একবার বিয়ের আগে বোটানিক্যাল গার্ডেন এসেছিলাম। আমরা গাছপালা দেখেছি। পদ্মপুকুর দেখেছি। লেক দেখেছি। ফুলের বাগান দেখেছি। একজন আরেকজনের হাত পর্যন্ত ধরিনি।



আমি প্রকৃতি ভালোবাসি।
এছাড়া আমার ভালো লাগে পাহাড় ও সমুদ্র। দীর্ঘদিন ধরে আমার দূরে কোথাও যাওয়া হয় না। শেষ গিয়েছিলাম সিলেট আমাদের ব্লগার শ্যাইয়ান ভাইয়ের সাথে। সেটাও এক বছর হয়ে গেছে। সেই গল্প অন্য সময় করবো। আমি ঠিক করেছি স্ত্রী কন্যাকে ছাড়া আর কোথাও যাবো না। ওদের ছাড়া কোথাও গিয়ে আমি শান্তি পাবো না। আমার কন্যাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু। সব কথা ওর কাছে বলতে পারি। আমার কন্যার ধারনা আমি সুপারম্যান। সব অসাধ্য আমি সাধন করতে পারি। এরকম ধারনা আমার বাবার প্রতিও আমার ছিলো। আসলেই আমার বাবা সুপারম্যান ছিলো। কিন্তু আমার সুপারম্যান বাবা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে।



সুরভি আইসক্রীম খেতে খুব ভালোবাসে।
রাত দুটায় সে ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খায়। সুরভি আমার উপর খুব রাগ করলে আমি এক বাটি আইসক্রিম নিয়ে বাসায় ফিরি। আইসক্রিম দেখে সুরভির সব রাগ চলে যায়। আমাদের কন্যা ফারাজাও আইসক্রিম খুব পছন্দ করে। আইসক্রিম পেলে সে আর কিচ্ছু চায় না। বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়েই তাকে আইসক্রিম কিনে দেই। ফারাজা খুবই খুশি। বললাম, তোমার মা জানলে খুব রাগ করবে। ফারাজা ফিসফিস করে বলল, বাবা মাকে বলো না। বলেই মিটি মিটি হাসলো। আর একুশ দিন পর কন্যার তিন বছর পূর্ন হয়ে যাবে। আমার কন্যা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি আর কিচ্ছু চাই না।

সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫২
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×